Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চিঠি

আগামীর চোখ

কলম তো নয় পরশপাথর!

agamir somoy
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৪:৪১
শেয়ার করুন:
কলম তো নয় পরশপাথর!

গ্রাফিকস: আগামীর সময়

 বরাবর

উপজেলা নির্বাহী কর্মকর্তা

নাগেশ্বরী, কুড়িগ্রাম

প্রথমেই আপনার কাছে আবেদন— নাগেশ্বরী উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে বিশেষ কোনো পদকে ভূষিত করুন। কারণ, আমাদের নাগেশ্বরীতে যা ঘটেছে, তা পৃথিবীর কোনো রূপকথাতেও ঘটেনি। সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন সাহেবের কলমের স্পর্শে রায়গঞ্জ, ভিতরবন্দ ও হাসনাবাদ ইউনিয়নের শত শত সুস্থ-সবল মানুষ রাতারাতি শারীরিক প্রতিবন্ধী বনে গেছেন! বিয়ের পিঁড়িতে না বসেই বিধবা সেজে ভাতা তুলছেন! জামাল সাহেবের কলমটি যেন পরশপাথর! বলতে বাধ্য হচ্ছি, জামাল তুনে কামাল কিয়া ভাই!

আমরা ভাতার টাকা চোখেই দেখিনি; খাতায়-কলমে আমরা নাকি নিয়মিত প্রতি মাসে প্রতিবন্ধী ও বিধবা ভাতা পাচ্ছি! উপজেলার শত শত বয়স্ক বিধবা ও প্রতিবন্ধীর কাছ থেকে ভাতা দেওয়ার কথা বলে পরিচয়পত্রের তথ্য ও নগদ টাকা নেওয়া হয়েছে। টাকাগুলো না হয় পকেটে ঢুকে গেছে। এনআইডির তথ্য কি নীলক্ষেতে পাচার করে দিয়েছে? শুনেছি আজকাল এসব ডেটা বাজারে বেশ ভালোই বিকোয়।

আমার মাথায় এখন একটা গভীর চিন্তা ঘুরপাক খাচ্ছে— যদি দেশের সব সুস্থ-সবল মানুষ আমাদের মতো পঙ্গু-অক্ষমদের সরকারি ভাতাটুকু তুলে নিয়ে পেট চালায়, তবে আমরা কী করব?

ভয় হয়, আপনার সেই তদন্তের ফাইলটি যেন আবার সমাজসেবা দপ্তরে গিয়ে পঙ্গু না হয়ে যায়!

যদি সুস্থ মানুষদের এভাবে ‘পঙ্গু বানিয়ে’ ভাতা দেওয়ার প্রকল্প বন্ধ করা না যায়, তবে আমাদের মতো অচলদের জন্য দয়া করে একটা ‘সুস্থ মানুষের ভাতা’ চালু করার ব্যবস্থা করুন। ভাতা আমাদের চাই-ই, এটা আমাদের অধিকার।

আপনি বলেছেন, ‘তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ চিরাচরিত সেই গল্প। মানে গল্পের গরুকে যেখানেই বাঁধা হোক সে কুমিরের কাছে পৌঁছে যাবেই। তবুও বিশ্বাস করতে চাই, আপনি সত্যিই ব্যবস্থা নেবেন। কিন্তু আমাদের ভয় হয়, আপনার সেই তদন্তের ফাইলটি যেন আবার সমাজসেবা দপ্তরে গিয়ে পঙ্গু না হয়ে যায়! বলা তো যায় না, জামাল হোসেনদের কলমটি তো পরশপাথর; যেকোনো কিছুই ঘটতে পারে।

মূল কথায় আসি। যারা আমাদের ভাতার টাকা তুলে নিচ্ছে তাদের চিহ্নিত করুন এবং আইনগত ব্যবস্থা নিন। তাদের পরিবর্তে সুবিধাবঞ্চিত ও আমার মতো প্রতিবন্ধীদের হাতে সেই প্রাপ্য ভাতাটুকু তুলে দেওয়ার ব্যবস্থা করুন। আজ যদি ব্যবস্থা না নেন, তবে নতুন কোনো জামাল হোসেনের আবির্ভাব হবে। আর সেই নতুন জামালের হাতেও থাকবে কলম নামের এক পরশপাথর। একজনকে ঠেকাতে পারছেন না, আরেকজন এলে কী হবে বুঝতে পারছেন নিশ্চয়ই।

ইতি 

এক প্রকৃত ভাতাপ্রত্যাশী

কলমপরশপাথরকুড়িগ্রামনাগেশ্বরীউপজেলা নির্বাহী কর্মকর্তা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী