Agamir Somoy E-Paper
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কমলের বিনা বেতনের পাঠশালা
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উৎসবের সাজে রাজশাহী নগরী

রাজশাহী ব্যুরো
agamir somoy
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ২২:০৩
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উৎসবের সাজে রাজশাহী নগরী

ছবি: আগামীর সময়

সড়কের দুই পাশে সারি সারি ব্যানার-ফেস্টুন। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বড় বিলবোর্ড। কোথাও আবার রাতের আঁধার ভেদ করে জ্বলছে এলইডি ডিসপ্লে। দলীয় কার্যালয় থেকে নগরীর ব্যস্ততম সড়ক-সবখানেই এখন চোখে পড়ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতির ছাপ। নেতাকর্মীদের ব্যস্ততা আর সাজসজ্জায় যেন নতুন রূপ পেয়েছে রাজশাহী মহানগরী।

আগামীকাল মঙ্গলবার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটিকে ঘিরে রাজশাহী মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর মধ্যে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সড়কদ্বীপ ও জনবহুল এলাকায় টানানো হয়েছে ব্যানার ও ফেস্টুন। স্থাপন করা হয়েছে ওভারহেড বিলবোর্ড। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বসানো হয়েছে এলইডি ডিসপ্লে।

এসব ডিসপ্লেতে ভেসে উঠছে বিএনপির ইতিহাস, ঐতিহ্য ও রাজনৈতিক সংগ্রামের নানা চিত্র। পাশাপাশি তুলে ধরা হচ্ছে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সাফল্যের চিত্র। দিনের ব্যস্ততা শেষে সন্ধ্যা নামলেই আলোকিত হয়ে উঠছে নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলো। দলীয় নেতাকর্মীদের কাছে যা পরিণত হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকীর আবহকে আরও দৃশ্যমান করে তোলার এক অনুষঙ্গে।

প্রতিষ্ঠাবার্ষিকী যত এগিয়ে আসছে, ততই বাড়ছে নেতাকর্মীদের ব্যস্ততা। দলীয় কার্যালয় ও নগরীর বিভিন্ন এলাকায় চলছে কর্মসূচি সফল করার প্রস্তুতি। অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও নিজেদের মতো করে কর্মসূচিতে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সব মিলিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজশাহী নগরীতে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।


আরও পড়ুন

জামালপুরে বাসের নিচে অটোরিকশা, নিহত ৩

৩১ আগস্ট ২০২৬

দিনটি উপলক্ষে আগামীকাল ১ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। বিকেল ৪টায় নগরীর বাটার মোড় থেকে বের করা হবে বর্ণাঢ্য র‌্যালি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে সুবিধাজনক সময়ে দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ কর্মসূচিও পালন করা হবে।


রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন বললেন, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় করে মহানগরীতে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হবে।

তিনি বলেছেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সড়কদ্বীপ ও জনবহুল এলাকা ব্যানার-ফেস্টুন, বিলবোর্ড ও এলইডি ডিসপ্লেতে সজ্জিত করা হয়েছে। এর মাধ্যমে বিএনপির গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও গৌরবোজ্জ্বল পথচলার পাশাপাশি দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হচ্ছে।

মাহফুজুর রহমান রিটন আরও বললেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করছেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি সামনে রেখে এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত রাজশাহী মহানগর বিএনপি। নগরীর পথে পথে দৃশ্যমান দলীয় সাজসজ্জা আর নেতাকর্মীদের কর্মব্যস্ততা জানান দিচ্ছে- ১ সেপ্টেম্বরকে ঘিরে রাজশাহীতে এবার বড় পরিসরেই পালিত হতে যাচ্ছে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী।

বিএনপিপ্রতিষ্ঠাবার্ষিকীরাজশাহী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:১১

    কানাডায় অভিবাসনে কড়াকড়ি, দুশ্চিন্তায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা

    কানাডায় অভিবাসনে কড়াকড়ি, দুশ্চিন্তায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা

    ৩১ আগস্ট ২০২৬, ১১:১৭

    বাকিতে খাদ্য কিনছে ৬৭ শতাংশ কৃষি পরিবার

    বাকিতে খাদ্য কিনছে ৬৭ শতাংশ কৃষি পরিবার

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৪২

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    ৩১ আগস্ট ২০২৬, ০৯:১০

    চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া

    চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া

    ৩১ আগস্ট ২০২৬, ১০:০০

    র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

    র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৫৮

    সোনিয়ার স্মৃতিকথায় কি প্রকাশ্য হবে গান্ধী পরিবারের অন্দরের খবর

    সোনিয়ার স্মৃতিকথায় কি প্রকাশ্য হবে গান্ধী পরিবারের অন্দরের খবর

    ৩১ আগস্ট ২০২৬, ১২:৪৮

    সাগর-রুনি হত্যায় মিলেছে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা

    সাগর-রুনি হত্যায় মিলেছে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:০৬

    হিমালয়ের বার্তা ও আমাদের প্রস্তুতি

    হিমালয়ের বার্তা ও আমাদের প্রস্তুতি

    ৩১ আগস্ট ২০২৬, ০৪:৪৫

    ইরান-যুক্তরাষ্ট্র ফের পাল্টাপাল্টি হামলা

    ইরান-যুক্তরাষ্ট্র ফের পাল্টাপাল্টি হামলা

    ৩১ আগস্ট ২০২৬, ০৯:৪১

    পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরান বলল যুদ্ধ চায় না, তেলের দাম বেড়েছে

    পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরান বলল যুদ্ধ চায় না, তেলের দাম বেড়েছে

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৪১

    কাঁচা পাটে উৎসে কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

    কাঁচা পাটে উৎসে কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

    ৩১ আগস্ট ২০২৬, ০৫:১৬

    কমলের বিনা বেতনের পাঠশালা

    কমলের বিনা বেতনের পাঠশালা

    ৩১ আগস্ট ২০২৬, ০২:৫৩

    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৫

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৬

    advertiseadvertise