জামালপুরে বাসের নিচে অটোরিকশা, নিহত ৩
জামালপুর প্রতিনিধি

ছবি: আগামীর সময়
জামালপুর সদর উপজেলার লাহাড়িকান্দা এলাকায় বাস ও অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের লাহাড়িকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জামালপুর থেকে ঢাকাগামী একটি রাজীব পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে যায়।
জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। পুলিশ ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে।








