সরাইলে ঐতিহ্যবাহী লাঠি খেলা, দর্শনার্থীদের ভিড়
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ছবি: আগামীর সময়
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও গ্রামে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ বাংলার হারিয়ে যেতে বসা এ খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলা দেখতে বিপুলসংখ্যক নারী-পুরুষের সমাগম ঘটে।
গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় নোয়াগাঁও পূর্বপাড়ায় এ খেলার আয়োজন করা হয়।
লাঠি খেলায় অংশ নেওয়া খেলোয়াড়রা বিভিন্ন কৌশল ও শারীরিক কসরত প্রদর্শন করেন। তাদের নৈপুণ্য উপভোগ করতে দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আয়োজকরা বললেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা একসময় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল। আধুনিক বিনোদনের প্রভাবে লোকজ এ খেলাধুলা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের কাছে ঐতিহ্যবাহী এ খেলাকে পরিচিত করে তুলতেই এ আয়োজন করা হয়েছে।



