Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বিতর্কের পর গণশুনানি

প্রতিমন্ত্রীর ছেলের নামে নয়, বাসিন্দাদের পছন্দ অন্য নাম

বগুড়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ২১:১২
প্রতিমন্ত্রীর ছেলের নামে নয়, বাসিন্দাদের পছন্দ অন্য নাম

এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় তিনটি ইউনিয়নের বিতর্কিত নাম পরিবর্তন নিয়ে মঙ্গলবার গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সেখানে ইউনিয়নের নাম মীরবাড়ী-সীমান্ত-দিগন্ত নয়, বাসিন্দারা প্রস্তাব করেছেন বিভিন্ন নাম। এদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলা এই গণশুনানিতে অংশ নেন স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

সম্প্রতি নবগঠিত তিনটি ইউনিয়নের নাম স্থানীয় সংসদ সদস্য ও এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ি এবং তার দুই ছেলের নামের সঙ্গে মিল থাকায় ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে নাম পরিবর্তনের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দেন। গত শনিবার প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত চিঠি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছায়।

এরপর জেলা প্রশাসক তৌফিকুর রহমান তিন ইউনিয়নের নাম পরিবর্তনের বিষয়ে গঠন করা হয় পৃথক তিনটি কমিটি। সে অনুযায়ী মীরবাড়ী ইউনিয়নের গণশুনানি অনুষ্ঠিত হয় বেতগাড়ী মীরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। একই সময়ে সীমান্ত ইউনিয়নের গণশুনানি হয় সৈয়দপুরের জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে এবং দিগন্ত ইউনিয়নের গণশুনানি অনুষ্ঠিত হয় ভরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে।দিনব্যাপী গণশুনানিতে স্থানীয়রা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে নিজেদের পছন্দের নাম প্রস্তাব করেন।
‘আগে ছিল সৈয়দপুর ইউনিয়ন। এখন যেহেতু সেটি ভেঙে গেছে, এ জন্য নাম প্রস্তাব করেছি জগন্নাথপুর নামে’— বলছিলেন সীমান্ত ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের বাসিন্দা ইয়াছিন আলী।

গণশুনানিতে পাওয়া প্রস্তাবগুলো বিধি অনুযায়ী উপজেলা প্রশাসনের কাছে জমা দেওয়ার কথা জানালেন নাম পরিবর্তনসংক্রান্ত কমিটির প্রধানরা।


আরও পড়ুন

দুই সন্তানের নামে দুই ইউনিয়নের নাম করার ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৫ জুন ২০২৬

মীরবাড়ী ইউনিয়নের নামকরণ কমিটির প্রধান ও শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান জানান, গণশুনানিতে অন্তত ৪৬০ জন অংশ নিয়েছেন। প্রাথমিকভাবে বেতগাড়ী, আলিয়ারহাট, রামকান্দি, গোপিনাথপুর, হরিপুর ও গোরনা নামগুলো বেশি প্রস্তাব এসেছে।

সীমান্ত ইউনিয়নের নাম পরিবর্তনসংক্রান্ত কমিটির প্রধান ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুব হাসান চৌধুরী জানান, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ নতুন নামের প্রস্তাব দিয়েছেন। জগন্নাথপুর, অভিরামপুর, মানকৈয়র ও আমঝুপি নামগুলো বেশি প্রস্তাব এসেছে।

দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনসংক্রান্ত কমিটির প্রধান ও শিবগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আল মামুন জানান, ভরিয়া ও পাকুরতলা নাম দুটি সবচেয়ে বেশি প্রস্তাব এসেছে। তিনি উল্লেখ করেন, ইউনিয়নের দুটি এলাকায় পৃথকভাবে গণশুনানির আয়োজন করা হয়েছে। ভরিয়া এলাকায় মঙ্গলবারের শুনানি শেষ হলেও অন্য এলাকায় রহবলে আগামী ২৫ জুন আবার অনুষ্ঠিত হবে গণশুনানি।

গত ১৪ জুন জারি হওয়া সরকারি প্রজ্ঞাপনে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। এগুলোর নাম রাখা হয় মীরবাড়ী, সীমান্ত, দিগন্ত ও স্বর্ণগ্রাম।

এর মধ্যে ‘মীরবাড়ী’ নামটি বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম। আর ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম দুটি তার দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত ও মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে মিলে যাওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ‘টক অব দ্য কান্ট্রিতে’ পরিণত হয়। পরদিন বিষয়টি সংসদে স্পিকারের নজরে আনেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ।

তবে এ ঘটনাকে ‘কাকতালীয়’ হিসেবে উল্লেখ করেছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার ভাষ্য, সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর ভৌগোলিক অবস্থান, প্রশাসনিক প্রয়োজন এবং গণশুনানির ভিত্তিতেই নাম নির্ধারণ করা হয়েছে। সৈয়দপুর ইউনিয়ন সীমান্তবর্তী হওয়ায় একটি ইউনিয়নের নাম ‘সীমান্ত’ এবং দূরবর্তী অবস্থানের কারণে আরেকটির নাম ‘দিগন্ত’ রাখা হয়েছে। তার দাবি, দুই সন্তানের নামের সঙ্গে এসব নামের মিল কাকতালীয়। যদি সন্তানদের নামে ইউনিয়নের নামকরণই উদ্দেশ্য হতো, তাহলে নামের আগে ‘মীর’ যুক্ত করা হতো।

নবঘোষিত এই চারটি ইউনিয়নের নামকরণ নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর প্রশাসন জানিয়েছিল— গণশুনানির মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের মতামত নিয়ে নাম চূড়ান্ত করা হয়েছে। তবে প্রশাসনের নথিতে যেসব স্থানে গণশুনানি হওয়ার কথা বলা হয়েছে, সেখানে গিয়ে ভিন্ন চিত্র পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছিলেন, এ ধরনের কোনো গণশুনানি হওয়ার কথা তারা শোনেননি। নতুন ইউনিয়নগুলোর নামের প্রস্তাবক হিসেবে যাদের কথা বলা হচ্ছে, তাদের দুজন যুবদল নেতা।

দিগন্ত ইউনিয়ন নামকরণের প্রস্তাব দেন ভরিয়া-বিহারপুর গ্রামের শাহিনুর রহমান। গ্রামে খোঁজ নিয়ে জানা যায়, শাহিনুর রহমান শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়ন যুবদলের সভাপতি। তিনি জয়পুরহাটের কালাই উপজেলার মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখায় শিক্ষকতা করেন।

অন্যদিকে ‘সীমান্ত ইউনিয়ন’ নামকরণের প্রস্তাবক ইউনিয়নের কুকিবাজিতপুর গ্রামের বেলাল হোসেন। তিনি সৈয়দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি এবং স্থানীয় ইউপি সদস্য।

এলজিআরডিএলজিআরডি মন্ত্রীপ্রতিমন্ত্রীগণশুনানি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে