Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

কোরবানির পশুর হাটে জমেনি, দাম নিয়ে হতাশ মাগুরার খামারিরা

ফয়সাল পারভেজ, মাগুরা
agamir somoy
প্রকাশ: ১৩ মে ২০২৬, ২১:১৪
কোরবানির পশুর হাটে জমেনি, দাম নিয়ে হতাশ মাগুরার খামারিরা

ছবি: আগামীর সময়

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে মাগুরার বিভিন্ন পশুর হাটে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর বেচাকেনা। দেশি গরুর পাশাপাশি উন্নত জাতের গরুও উঠছে হাটে। কয়েক মাস ধরে লালন-পালন করা পশু বিক্রির আশায় খামারি ও ব্যবসায়ীরা হাটে আনলেও এখনও কাঙ্ক্ষিত ক্রেতার দেখা না মেলায় হতাশ অনেক বিক্রেতা।

মাগুরা জেলার অন্যতম বড় কোরবানির পশুর হাট বসেছে কাটাখালী বাজার সংলগ্ন এলাকায়। সেখানে প্রায় এক হাজার গবাদিপশু বিক্রির জন্য আনা হয়েছে। হাটজুড়ে ছোট-বড় দেশি গরুর উপস্থিতিই বেশি চোখে পড়েছে। বিক্রেতাদের আশা, এবার দেশি গরুর চাহিদা বেশি থাকবে।

মাগুরা সদর, শ্রীপুর, শালিখা, নহাটা বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে খামারি ও বেপারীরা পশু নিয়ে এসেছেন। ঈদ ঘনিয়ে এলে বাজার আরও চাঙা হবে বলে প্রত্যাশা তাদের।

বিক্রেতা নুরুল হোসেন অভিযোগ করেন, বর্তমানে হাটে যারা আসছেন তাদের বেশিরভাগই মধ্যস্বত্বভোগী ও পাইকারি ক্রেতা। তারা কম দামে পশু কিনতে চান। এতে খামারিরা প্রত্যাশিত দাম পাচ্ছেন না এবং দুশ্চিন্তায় পড়ছেন।


আরও পড়ুন

কোটি টাকার ইলিশ জব্দ, দেওয়া হলো এতিমখানা-মসজিদে

১৩ মে ২০২৬

খামারি কুদ্দুস মিয়া আঞ্চলিক ভাষায় তুলে ধরেন, “সাকাল থেইকা তিনডা গরু নিয়াই আইছি। দুপুর হইয়া গেল, কেউ ঠিকমতো দামই কইতাছে না।” তার ভাষ্য, গত বছরের তুলনায় এবার গরু পালনের খরচ অনেক বেড়েছে। খাদ্য, ওষুধ ও পরিচর্যার ব্যয় বাড়লেও বাজারে সেই অনুযায়ী দাম মিলছে না। তবে ঈদ যত ঘনিয়ে আসবে, ক্রেতা বাড়বে বলেই তিনি আশা করছেন।

হাটকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে বিভিন্ন প্রতারক চক্রও। প্রতি বছরই দালাল ও পকেটমার চক্র নানা কৌশলে বিক্রেতাদের টার্গেট করে। এ কারণে হাট এলাকায় বাড়তি নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন হাট ইজারাদার মনিরুল ইসলাম।

তিনি উল্লেখ করেন, গত বছর এই হাটে কেনাবেচার সময় কয়েকজন দালাল ধরা পড়েছিল। এছাড়া পকেটমারের উৎপাতও ছিল বেশ বেশি। তাই স্থানীয় প্রশাসনের আরও কঠোর নজরদারি প্রয়োজন বলে তিনি মনে করেন।

জেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, এ বছর মাগুরায় কোরবানির পশুর চাহিদা রয়েছে ৬২ হাজার ৫০৮টি। বিপরীতে জেলায় প্রস্তুত রয়েছে ৭৬ হাজার ৯৭৪টি পশু। ফলে জেলায় কোরবানির পশুর কোনো সংকট নেই।

মাগুরা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিহির কান্তি বিশ্বাস জানিয়েছেন, এ বছর মাগুরায় কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে। চাহিদার তুলনায় অতিরিক্ত পশু প্রস্তুত থাকায় সংকটের আশঙ্কা নেই।

    শেয়ার করুন:
    Advertisement
    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ১৭ আগস্ট ২০২৬, ২০:১৩

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৯

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২০

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২১

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪৯

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৫২

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৬

    কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

    কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

    ১৭ আগস্ট ২০২৬, ২০:০৯

    অটোরিকশায় এসে প্রকাশ্যে ছাত্রদলকর্মীকে গুলি

    অটোরিকশায় এসে প্রকাশ্যে ছাত্রদলকর্মীকে গুলি

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৪০

    দুর্ঘটনার তিন দিন পর জাহাজে বিশেষায়িত তদন্ত দল

    দুর্ঘটনার তিন দিন পর জাহাজে বিশেষায়িত তদন্ত দল

    ১৭ আগস্ট ২০২৬, ২০:০৮

    সড়কে পড়ে ছিল বিদ্যুতের তার, প্রাণ গেল কৃষকের

    সড়কে পড়ে ছিল বিদ্যুতের তার, প্রাণ গেল কৃষকের

    ১৭ আগস্ট ২০২৬, ২০:০৫

    ভাইকে বাঁচাতে কিডনি দিয়েছিলেন বোন, ফের সংকট

    ভাইকে বাঁচাতে কিডনি দিয়েছিলেন বোন, ফের সংকট

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৪৪

    মনোহরগঞ্জে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, সঙ্গে তীব্র লোডশেডিং

    মনোহরগঞ্জে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, সঙ্গে তীব্র লোডশেডিং

    ১৭ আগস্ট ২০২৬, ২১:০৯

    সাংবাদিকদের মাইক্রোস্কোপের চোখে ত্রুটি খুঁজতে বললেন সেতুমন্ত্রী

    সাংবাদিকদের মাইক্রোস্কোপের চোখে ত্রুটি খুঁজতে বললেন সেতুমন্ত্রী

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১২

    advertiseadvertise