Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভোলা

কোটি টাকার ইলিশ জব্দ, দেওয়া হলো এতিমখানা-মসজিদে

ভোলা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ মে ২০২৬, ২০:৫৮
কোটি টাকার ইলিশ জব্দ, দেওয়া হলো এতিমখানা-মসজিদে

ছবি: আগামীর সময়

ভোলায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ১ হাজার ১৪০ কেজি সামুদ্রিক ইলিশ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন। পরে জব্দ করা মাছ বিতরণ করা হয়েছে এতিমখানা, মসজিদ, মাদ্রাসা ও অসহায় মানুষের মাঝে।

আজ বুধবার দুপুরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঁইয়ার উপস্থিতিতে বিতরণ করা হয় মাছগুলো।

এর আগে মঙ্গলবার রাতে ভোলা-ইলিশা মহাসড়ক-এর পানের আড়ত এলাকায় অভিযান চালিয়ে তিনটি ট্রাক থেকে জব্দ করা হয় এসব মাছ। পরে ট্রাকসহ মাছগুলো নেওয়া হয় ভোলা খেয়াঘাটের বিজিবি বেইজ কোস্ট গার্ড কার্যালয়ে।

আরও পড়ুন

চা বাগানে গৃহবধূর মরদেহ, পাশে চিরকুট

১৩ মে ২০২৬

কোস্ট গার্ড ও মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন বিপুল পরিমাণ অবৈধ সামুদ্রিক মাছ ট্রাকে করে ভোলা থেকে ঢাকায় পাচার করা হচ্ছে। পরে কোস্ট গার্ড সদস্যরা পানের আড়ত এলাকায় অবস্থান নিয়ে সন্দেহভাজন ট্রাকগুলোতে তল্লাশি চালান। এ সময় তিনটি ট্রাক থেকে জব্দ করা হয় ১ হাজার ১৪০ কেজি সামুদ্রিক ইলিশ।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঁইয়া বলেছেন, বর্তমানে সমুদ্রে মাছ ধরার ওপর সরকারের ঘোষিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা চলছে। এ সময়ে সমুদ্রে মাছ ধরা, সামুদ্রিক মাছ পরিবহন ও বাজারজাত সম্পূর্ণ নিষিদ্ধ। সেই নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবেই পরিচালনা করা হয়েছে এ অভিযান।

তিনি জানিয়েছেন, সরকারি বিধি অনুসরণ করে জব্দ করা মাছ বিভিন্ন এতিমখানা, মসজিদ, মাদ্রাসা এবং অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।

স্থানীয়দের মতে, নিষেধাজ্ঞার সময় এমন অভিযান অব্যাহত থাকলে সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে।

ইলিশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    প্রশ্ন ফাঁসে আলোচিত গাড়িচালক আবেদের ছেলের ৪ বছরের কারাদণ্ড

    প্রশ্ন ফাঁসে আলোচিত গাড়িচালক আবেদের ছেলের ৪ বছরের কারাদণ্ড

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে