Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সৈয়দপুর

‘ব্রাজিল শুধু একটি দল নয়, আমাদের আবেগের নাম’

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১৯:২৭
‘ব্রাজিল শুধু একটি দল নয়, আমাদের আবেগের নাম’

শোভাযাত্রায় শহরের বিভিন্ন এলাকা থেকে আসা শত শত ব্রাজিল সমর্থক অংশ নেন, ছবি: আগামীর সময়

বিশ্বকাপ উন্মাদনায় গা ভাসিয়ে ব্রাজিল সমর্থকরা প্রিয় দলের প্রতি ভালোবাসা, সমর্থন ও শুভকামনা জানাতে সৈয়দপুর শহরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করেছে।

আজ শুক্রবার বিকেলে শহরের বাংলা হাই স্কুল মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রায় শহরের বিভিন্ন এলাকা থেকে আসা শত শত ব্রাজিল সমর্থক অংশ নেন।

হলুদ-সবুজ রঙে সেজে ওঠা শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে ছিল বিশাল আকৃতির ব্রাজিলের পতাকা, দলের জার্সি, ব্যানার ও ফেস্টুন।

বাঁশির শব্দ, ঢাকের তালে তালে নাচ-গান এবং সমর্থকদের উচ্ছ্বসিত স্লোগানে মুখর হয়ে ওঠে সৈয়দপুরের প্রধান প্রধান সড়ক। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণকালে শোভাযাত্রাটি পথচারীদেরও দৃষ্টি আকর্ষণ করে।

এতে নেতৃত্ব দেন আমির খান জসিম উদ্দিন, শুভ, ইসতিয়াক আহমেদ, রহিত, জনি, জোবায়ের, রোহান, আজম কামাল, জিকরা, মিথিলা, আফসাসহ অনেকে।

আয়োজকরা জানান, বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রতি শুভকামনা জানানো এবং সৈয়দপুরে ব্রাজিল সমর্থকদের শক্ত অবস্থান জানান দিতেই এ আয়োজন করা হয়েছে। তারা বললেন, ব্রাজিল শুধু একটি দল নয়, এটি আমাদের আবেগের নাম।

শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থকদের ভাষ্য, বিশ্বকাপ কেবল একটি ফুটবল প্রতিযোগিতা নয়, এটি কোটি কোটি মানুষের অনুভূতি, ভালোবাসা ও স্বপ্নের মঞ্চ। সেই অনুভূতিকে আরও প্রাণবন্ত করে তুলতেই সৈয়দপুরের ব্রাজিল সমর্থকরা একসঙ্গে হয়েছেন।

র‍্যালিতে শিশু, কিশোর, তরুণ, প্রবীণ থেকে শুরু করে নারী সমর্থকদেরও সরব উপস্থিতি দেখা যায়। অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে অংশ নেন এ আয়োজনে। বিশাল পতাকা কাঁধে নিয়ে এবং প্রিয় দলের জার্সি পরে সমর্থকদের উচ্ছ্বাস যেন বিশ্বকাপের আগাম বার্তা পৌঁছে দেয় পুরো শহরে।

সৈয়দপুরব্রাজিল সমর্থকশোভাযাত্রা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে