Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দুই এমপির গাড়িতে হামলা

আগামীর সময় প্রতিবেদন
agamir somoy
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৫:৩০
দুই এমপির গাড়িতে হামলা

কুষ্টিয়া ও সিরাজগঞ্জে দুই সংসদ সদস্যের (এমপি) গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সন্ধ্যায় এসব ঘটনা ঘটে।

এর মধ্যে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। একই সময়ে গণ অধিকার পরিষদ ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে হয় পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও ভাঙচুর। এতে দুপক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। অন্যদিকে সন্ধ্যা ৭টার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের ওপর হামলা চালানো হয়। এ সময় তার গাড়ির কাচ ভাঙচুর করা হয়। পরে আয়নুল হক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ফেসবুক লাইভে প্রশাসনের কাছে নিজের নিরাপত্তা ও হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের আটকের দাবি জানিয়েছেন। তার দাবি, এ হামলার সঙ্গে জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা জড়িত।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বললেন, ‘হামলায় এমপি আঘাতপ্রাপ্ত হননি। তবে গাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। বিস্তারিত পরে জানানো যাবে।’

এর আগে গতকাল বিকালে কুষ্টিয়ার ছয় রাস্তার মোড়ে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে গণ অধিকার পরিষদ। ‘গণ অধিকার পরিষদ দুজনের দল’ সম্প্রতি এমপি আমির হামজা এমন বক্তব্য দিয়েছেন। যার প্রতিবাদে এই সমাবেশের ডাক দেয় গণ অধিকার পরিষদ। বিকাল ৫টা থেকে দলটির নেতাকর্মীরা সেখানে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমির হামজার গাড়ি সেখানে পৌঁছালে উত্তেজনা সৃষ্টি হয়। পরে একপর্যায়ে তা দুপক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। হামলা করা হয় আমির হামজার গাড়িতে।

খবর পেয়ে কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে সন্ধ্যার দিকে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় লাঠিসোঁটা নিয়ে গণ অধিকার পরিষদ কার্যালয়ে হামলা এবং ভাঙচুর করা হয় বলে দলটির নেতাকর্মীরা অভিযোগ করেন।
ঘটনার বিষয়ে দুপক্ষই পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে। গণ অধিকার পরিষদের কুষ্টিয়া জেলা সাধারণ সম্পাদক আব্দুল খালেকের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ সমাবেশে উসকানিমূলক আচরণ করে প্রতিপক্ষ হামলা চালিয়েছে। অন্যদিকে, এমপি আমির হামজার মুখপাত্র নাজমুল হোসাইন এই অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, গণ অধিকার পরিষদের সদস্যরা এমপির গাড়িবহরে অতর্কিত হামলা চালিয়েছেন।

কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ জানালেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়েছেন কুষ্টিয়া ও সিরাজগঞ্জ প্রতিনিধি

 

মুফতি আমির হামজাআয়নুল হকহামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার