‘চাটাচাটি করে এ পদটা যদি আজ না পেত আমার মনে হয় আজ রাস্তা ঝাড়ু দিয়ে খাওয়া লাগত।’
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানকে নিয়ে এমন মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। গত শুক্রবার (৬ নভেম্বর) বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের হাজরাদীঘি উত্তরপাড়ায় এক ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বিতর্কিত এ মন্তব্য করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তরপাড়া মসজিদ কমিটি ওই মাহফিলের আয়োজন করেন। মাহফিলে রাত ১০ টার দিকে বক্তব্য দিতে শুরু করেন আমির হামজা।
রাশেদ খানকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘ওর...