কুষ্টিয়া ও সিরাজগঞ্জে দুই সংসদ সদস্যের (এমপি) গাড়িতে
হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সন্ধ্যায় এসব ঘটনা ঘটে।
এর মধ্যে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে কুষ্টিয়া-৩
আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। একই সময়ে গণ
অধিকার পরিষদ ও জামায়াতে ইসলামীর
নেতাকর্মীদের মধ্যে হয় পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও ভাঙচুর। এতে দুপক্ষের অন্তত ২০
জন আহত হয়েছেন। অন্যদিকে সন্ধ্যা ৭টার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার
এলাকায় সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের ওপর হামলা চালা...