Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গড়াই নদীতে শিশুকে ফেলে মায়ের ঝাঁপ

কুষ্টিয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৫:২৮
গড়াই নদীতে শিশুকে ফেলে মায়ের ঝাঁপ

সংগৃহীত ছবি

বিকেলের শান্ত গড়াই নদী। প্রতিদিনের মতোই হরিপুর সেতুর ওপর দিয়ে যাতায়াত করছিলেন পথচারী ও স্থানীয়রা। কিন্তু ক্ষণিকের মধ্যেই সেই চেনা ছবিটা বদলে গেল এক চরম বিভীষিকায়। নিজের কোল থেকে মাত্র চার মাস বয়সী ফুটফুটে সন্তানকে নদীতে ছুঁড়ে ফেললেন মা! মুহূর্তের স্তব্ধতা কাটিয়ে কিছু বুঝে ওঠার আগেই, নিজের জীবনের ইতি টানতে নিজেও ঝাঁপ দিলেন নদীতে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর সেতু এলাকায় ঘটে এ ঘটনা। স্থানীয় মাঝিদের তৎপরতায় ওই নারীকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছে শিশু সন্তান সাইফ ওসমান হাদী।

উদ্ধার হওয়া নারীর নাম যমুনা খাতুন। কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামের আব্দুল আলীমের স্ত্রী তিনি। দীর্ঘদিন ধরেই ছিলেন কুমারখালী উপজেলার সুলতানপুর বেলতলা এলাকায় বাবার বাড়িতে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য, বিকেলে হরিপুর সেতুর ওপর দাঁড়িয়ে থাকা যমুনা খাতুন হঠাৎ করে নদীতে ছুড়ে ফেলেন তার কোলের শিশুকে। এরপর নিজেও ঝাঁপ দেন নদীতে। ঘটনাটি দেখে আশপাশের মানুষ চিৎকার শুরু করলে নদীতে থাকা কয়েকজন মাঝি দ্রুত এগিয়ে গিয়ে উদ্ধার করেন যমুনাকে। তবে প্রবল স্রোতে মুহূর্তেই তলিয়ে যায় শিশু হাদী। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নদীর স্রোত বেশি থাকায় খুলনা থেকে আনা হয়েছে বিশেষ ডুবুরি দল।

শিশুটির বাবা আব্দুল আলীম বলেছেন, ‘আমার স্ত্রীর মানসিক সমস্যা রয়েছে। সে কখন কী করে বা বলে, তার কোনো ঠিক থাকে না। আমাদের চার মাসের বাচ্চাটা কিছুদিন ধরে অসুস্থ ছিল। আমি চেয়েছিলাম স্ত্রী-সন্তানকে নিজের বাড়িতে এনে চিকিৎসা করাতে। কিন্তু যমুনা আর আমার শাশুড়ি তাদের বাড়িতে রেখেই চিকিৎসা করাতে চাচ্ছিলেন। এ নিয়ে আমাদের মধ্যে কিছুদিন ধরে পারিবারিক টানাপোড়েন চলছিল।’

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী বলেছেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একটি দল। নদীর স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হওয়ায় খুলনা থেকে ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি দলকে ডাকা হয়েছে।’

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর জানিয়েছেন, থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যমুনা খাতুনকে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

কুষ্টিয়াগড়াই নদী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ