সুন্দরবন থেকে বিদেশি শটগানসহ ৩৩ অস্ত্র উদ্ধার

বস্তা থেকে উদ্ধার করা অস্ত্র বের করছে র্যাব
সুন্দরবনের শরণখোলা এলাকায় অভিযান চালিয়ে ৩৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব-৬। অস্ত্রগুলো শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর) বিকালে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাপদার।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে শরণখোলা থানার সুন্দরবন হরিণটানা এলাকার শ্যাওলা নদীর তীরসংলগ্ন গড়াইল বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-৬ জানায়, বিশেষ অভিযানে ওই এলাকায় অস্ত্রসদৃশ বস্তু পড়ে থাকার খবর পাওয়া যায়। পরে র্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে তিনটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে অস্ত্রগুলো উদ্ধার করে।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে দুটি বিদেশি শটগান, চারটি দেশীয় তৈরি পাইপগানসহ ও দেশীয় তৈরি পুরোনো ওয়ান শুটারগানসহ ৩৩ অস্ত্র রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা অস্ত্রগুলো শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব-৬।





