দিনাজপুরে ৪ মাদক কারবারি গ্রেপ্তার
হিলি (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের হাকিমপুরে গ্রেপ্তার হওয়া চারজন মাদক কারবারি। সংগৃহীত ছবি
দিনাজপুরের হাকিমপুরে যৌথ অভিযান চালিয়ে চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও বিজিবি। গতকাল সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার ওসি মো. জাকির হোসেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার বোয়ালদার (খানপাড়া) গ্রামের মো. মাজেদ আলী খান (৪৬), পৌর শহরের উত্তর বাসুদেবপুর গ্রামের মো. আব্দুর রহিম (৪০), একই গ্রামের মো. রাজা মিয়া (৩০) এবং উপজেলার চকচকা গ্রামের মো. আ. মমিন প্রধান (৫০)।
ওসি মো. জাকির জানালেন, গত রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও বিজিবির একটি যৌথ দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় বিপুল মাদকদ্রব্য জব্দ করা হয়।
ওসির ভাষ্য, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।





