Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সৌদিতে পারিশ্রমিক নিয়ে বিরোধ: হবিগঞ্জের মিজানুরসহ ২ বাংলাদেশি পুলিশ হেফাজতে

হবিগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৩ মে ২০২৬, ১৮:৫০
সৌদিতে পারিশ্রমিক নিয়ে বিরোধ: হবিগঞ্জের মিজানুরসহ ২ বাংলাদেশি পুলিশ হেফাজতে

সৌদি আরব পুলিশ। ছবি: সংগৃহীত

সৌদি আরবের তাবুকে পাইপমিস্ত্রির পারিশ্রমিক নিয়ে বিরোধের জেরে হবিগঞ্জের মিজানুর রহমানসহ (৩৫) দুই বাংলাদেশিকে চার ঘণ্টা পুলিশ হেফাজতে রাখা হয়েছে। গত শুক্রবার রাত ৮টার দিকে স্থানীয় ‘বাঙালি মার্কেট’ এলাকা থেকে অন্য এক বাংলাদেশি স্যানিটারি মিস্ত্রির অভিযোগে তাদের আটক করে শহরের খালেদিয়া থানায় নেওয়া হয়। আটক মিজানুর রহমান হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া গ্রামের রমিজ আলীর ছেলে। অন্যজনের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, স্যানিটারি মিস্ত্রি মেহেদি হাসানের অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়। মেহেদি হাসানের দাবি, কুমিল্লার হাসান বেগ নামে এক ব্যক্তির মাধ্যমে তিনি একটি কোম্পানিতে প্লাম্বিংয়ের কাজ পান। শুরুতে তার বেতন ৩ হাজার রিয়াল নির্ধারণ করা হলেও পরে তিনি জানতে পারেন তার প্রকৃত বেতন ৫ হাজার রিয়াল। মাঝখান থেকে হাসান ২ হাজার রিয়াল রেখে দিচ্ছিলেন। বিষয়টি জানার পর মেহেদি কোম্পানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সরাসরি ৫ হাজার রিয়াল বেতন নিতে শুরু করেন।

মেহেদি হাসান আরও উল্লেখ করেন, সরাসরি বেতন নেওয়ায় ক্ষুব্ধ হয়ে হাসানের এক আত্মীয় মিজানুরকে সঙ্গে নিয়ে শুক্রবার রাতে তাকে অনুসরণ করেন। একপর্যায়ে নিরাপত্তাহীনতা বোধ করায় তিনি জরুরি নম্বরে ফোন করলে পুলিশ এসে ওই দুজনকে আটক করে।

ভুক্তভোগী মেহেদি ও তার সহকর্মীরা ভিডিও কলে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, তৃতীয়পক্ষের মাধ্যমে কাজে যোগ দিলে অনেক সময় বেতনের একটি বড় অংশ মধ্যস্বত্বভোগীদের হাতে চলে যায়।

আটকের চার ঘণ্টা পর রাত ১২টার দিকে স্থানীয়দের সহায়তায় জামিনে মুক্তি পান মিজানুর ও তার সহযোগী। এ ঘটনায় পরবর্তীকালে মামলা হতে পারে বলে মেহেদি হাসান মন্তব্য করেন। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও পারিশ্রমিক ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য নিয়ে প্রবাসীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

সৌদি আরবহবিগঞ্জবাংলাদেশি আটক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি