Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গোলাম পরওয়ার

জুলাই সনদ না মেনে দেশকে সংকটের দিকে ঠেলে দেওয়া হচ্ছে

যশোর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১৮:০৭
জুলাই সনদ না মেনে দেশকে সংকটের দিকে ঠেলে দেওয়া হচ্ছে

সংবাদ সম্মেলনে কথা বলছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার যদি গণবিরোধী ভূমিকার অপরিণামদর্শী চিন্তাভাবনা থেকে ফিরে না আসে, তবে দেশকে এক গভীর রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দেওয়া হবে। জুলাই সনদের চেতনা ও জনগণের রায়কে অস্বীকার করে যে সংকটের সৃষ্টি করা হচ্ছে, তা পার্লামেন্টে সমাধানের পথ বাদ দিয়ে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে। 

আজ রবিবার দুপুরে প্রেস ক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠেয় ঢাকা-খুলনা-যশোর-ঝিনাইদহ ও কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষ্যে জামায়াতে ইসলামী (যশোর, কুষ্টিয়া ও ফরিদপুর অঞ্চল) এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলন সঞ্চালনা ও পরিচালনা করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

আরও পড়ুন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, আয়াসসহ ৪ জন রিমান্ডে

১১ অক্টোবর ২০২৬

সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পরওয়ার সরকারের উদ্দেশে বলেন, সরকারের বোধোদয় হোক। আমরা আশা করি, তাদের এই গণবিরোধী ভূমিকায় যাওয়ার অপরিণামদর্শী চিন্তাভাবনা থেকে তারা ফিরে আসবে।

তিনি আরও জানান, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-রংপুর লংমার্চের ধারাবাহিকতায় এটি তাদের তৃতীয় লংমার্চ কর্মসূচি। দেশের বিরাজমান পরিস্থিতি, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও বিভিন্ন দাবির প্রেক্ষাপটে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে শুরু হয়ে খুলনা, যশোর, ঝিনাইদহ ও কুষ্টিয়া অভিমুখে এই লংমার্চ অনুষ্ঠিত হবে। কর্মসূচি সফল করতে তিনি দেশবাসী ও সর্বস্তরের মানুষের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন, খুলনা ও ফরিদপুর অঞ্চলের পরিচালক, খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া আবুল কালাম আজাদ, সাবেক এমপি মাওলানা আব্দুল আজিজ, এমপি আজিজুর রহমান, যশোর জেলা আমির গোলাম রসুল এমপি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, খুলনা মহানগর জামায়াতের আমির অধ্যাপক মাহফুজুর রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা।

গোলাম পরওয়ারজুলাই সনদযশোরপ্রেস ক্লাব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা