Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জামালপুরে বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

জামালপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:১০
শেয়ার করুন:
জামালপুরে বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

জামালপুর পৌর শহরের রেলওয়ে ওভারপাসে পড়ে থাকা তারযুক্ত বোমাসদৃশ একটি বস্তু নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী। ছবি: আগামীর সময়

জামালপুর পৌর শহরের রেলওয়ে ওভারপাসে পড়ে থাকা তারযুক্ত বোমাসদৃশ একটি বস্তু নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের শফির মিয়ার বাজার এলাকার জরিনা মিয়া উদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে বস্তুটি নিষ্ক্রিয় করা হয়। এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে সন্ধ্যায় ওভারপাসে লাল প্লাস্টিকে মোড়ানো তারযুক্ত বস্তুটি দেখতে পান কয়েকজন পথচারী। বস্তুটির দুই পাশে তার সংযুক্ত থাকায় তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানানো হয়।

খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীর সদস্য (এসআরবি), আনসার ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ওভারপাসের আশপাশের এলাকা নিয়ন্ত্রণে নেন। জনসাধারণের নিরাপত্তায় ওই এলাকায় চলাচল সীমিত করা হয়। পরে পরিস্থিতি বিবেচনায় সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দলের সহায়তা চাওয়া হয়।

রাত সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাস থেকে মেজর শাহীনের নেতৃত্বে দুই ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছায়। দলটি ওভারপাস থেকে বস্তুটি সরিয়ে বিদ্যালয় মাঠের খোলা জায়গায় নিয়ে যায়। সেখানে বিকট শব্দে সেটি নিষ্ক্রিয় করা হয়।

আরও পড়ুন

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, আতঙ্ক

১৪ নভেম্বর ২০২৬

জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন জানিয়েছেন, সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল বস্তুটি নিষ্ক্রিয় করেছে। তবে সেনাবাহিনী নিশ্চিত না করা পর্যন্ত এটি বোমা, নাকি অন্য কোনো বস্তু, তা বলা যাবে না।

তিনি জানান, কয়েক দিন ধরে সারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি ও মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর নানা চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। পতিত স্বৈরাচারের দোসর ও গুপ্তচররা এসব কর্মকাণ্ডে জড়িত। ঘটনাটিও সেই অপতৎপরতার অংশ বলে তিনি মনে করেন।

এদিকে সন্দেহজনক কোনো বস্তু দেখতে পেলে আতঙ্কিত না হয়ে নিকটস্থ থানায় জানানোর আহ্বান জানিয়েছে পুলিশ। পাশাপাশি গুজবে কান না দেওয়ার অনুরোধও করা হয়েছে।

বোমাসদৃশ বস্তুসেনাবাহিনীজামালপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি