Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শিবগঞ্জ পাইলট স্কুলের ৪১ শতক সরকারি জমি উদ্ধার

বগুড়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ মে ২০২৬, ১৮:৫৯
শেয়ার করুন:
শিবগঞ্জ পাইলট স্কুলের ৪১ শতক সরকারি জমি উদ্ধার

সংগৃহীত ছবি

বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪১ শতক সরকারি জমি উদ্ধার করা হয়েছে। দীর্ঘ ৪০ বছর পর উচ্ছেদ অভিযানের মাধ্যমে এ জমি উদ্ধার করা হয়। শনিবার (১৬ মে) সকাল ৮টা থেকে শিবগঞ্জ থানার পাশে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।

অভিযানে দখলকৃত জমির ওপর নির্মিত বাড়ি, মার্কেটসহ বিভিন্ন স্থাপনা অপসারণ করা হয়। উদ্ধার হওয়া জমির মধ্যে প্রায় ২০ শতকের ওপর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুল হকের বাসভবন ছিল।

স্থানীয়রা জানান, গত ১১ মে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলাসংক্রান্ত সভায় শিবগঞ্জ পাইলট স্কুলের জমি দীর্ঘদিন ধরে বেদখল থাকার বিষয়টি উঠে আসে। ওই সভায় জানানো হয়, প্রায় ৪০ বছর আগে জমির লিজের মেয়াদ শেষ হলেও তা আর নবায়ন হয়নি। পরে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়। এরপর এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তদন্তে সরকারি জমি দখলের সত্যতা পাওয়ার পর উপজেলা প্রশাসনের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

উচ্ছেদ অভিযান শেষে শিবগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান বলেছেন, বহুদিন চেষ্টা করেও জমি উদ্ধার সম্ভব হয়নি। অবশেষে জমি ফেরত পাওয়ায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অন্যদিকে কিছু ব্যবসায়ী অভিযোগ করেন, উচ্ছেদের আগে তাদের মালামাল সরিয়ে নেওয়ার সময় দেওয়া হয়নি। রঙ ও টাইলস ব্যবসায়ী নুরুল ইসলাম মন্তব্য করেন, সরকারি জমি সরকারেরই থাকবে, তবে হঠাৎ উচ্ছেদের কারণে ক্ষতির মুখে পড়েছেন তারা।

উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাদ হোসেন। তিনি জানিয়েছেন, জমির লিজের মেয়াদ বহু আগেই শেষ হয়ে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আবেদন ও নথি যাচাই করে নিয়ম অনুযায়ীই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, কারও ব্যক্তিগত পরিচয় বিবেচনা করে নয়, বরং আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বগুড়াশিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়সরকারি জমি উদ্ধার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য