Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ব‌রিশাল বিশ্ববিদ্যালয়

ছাত্রদল নেতার বিরুদ্ধে ঠিকাদারকে মারধরের অভিযোগ

agamir somoy
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০২:৩২
ছাত্রদল নেতার বিরুদ্ধে ঠিকাদারকে মারধরের অভিযোগ

সংগৃহীত ছবি

চাঁদা না পেয়ে ঠিকাদারকে মারধরের অভিযোগ উঠেছে ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য় ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে। ব‌রিশাল মেট্রোপ‌লিটন পু‌লিশের বন্দর থানায় লি‌খিত অ‌ভিযোগ করেছেন ঠিকাদার এ‌বিএম আওলাদ হো‌সেন মনু। তবে ছাত্রদল নেতারা বলছেন, নিম্নমানের কাজ বাদ দিতে বলায় মিথ্যা অভিযোগ তুলেছেন ঠিকাদার।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সামনে আরসিসি সড়ক নির্মাণের কাজ করছেন মেসার্স ধারা এন্টারপ্রাইজ এবং বিল্ডার্স কন্ট্রাক্টর্স এন্ড সাপ্লায়ারের প্রতিনিধি আওলাদ হোসেন।

তার অভিযোগ, গেল পয়লা মার্চ সকালে বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা আজমান সাকিবের নেতৃত্বে তার ওপর হামলা হয়। হামলায় অংশ নেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত, সাবেক সভাপতি রেজা শরীফসহ অন্তত ১৫ জন। তাদের নাম দেয়া হয়েছে থানায় করা অভিযোগে।

তাতে বলা হয়েছে, সড়কের কাজ শুরুর পর থেকেই আওলাদের কাছে চাঁদা চেয়ে আসছিলেন আরিফ, আজমান ও তাদের কর্মীরা। বরাবরই টাকা দিতে নারাজ ছিলেন ঠিকাদার। ক্ষুব্ধ হয়ে তাকে কাজ বন্ধের হুমকি দেয়া হচ্ছিল। এর জেরে ১ মার্চ সকালে ছাত্রদলের নেতাকর্মীরা আওলাদকে মারধর করেন।

ছাত্রদল নেতা আজনান সাকিবের পাল্টা অভিযোগ, ঠিকাদার নিম্নমানের কাজ করছিলেন, যার প্রতিবাদ করেছে শিক্ষার্থীরা। এখানে চাঁদা দাবির কোনো ঘটনা নেই।

একই বক্তব্য ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যালয় ছাত্রদ‌লের সাবেক সভাপ‌তি রেজা শরীফের। তিনি যোগ করেন, ‘ আওলাদ ভাই আ‌গে থেকেই বিশ্ব‌বিদ‌্যালয়ে নিন্মমানের কাজ করতেন। ৫-৬ দিন আগে নিন্মমানের কাজ বন্ধ করে ভালোভাবে কাজ করার জন‌্য ছোট ভাই সা‌কিবসহ ছাত্রদলের নেতাকর্মীরা অনুরোধ ক‌রে। ‌এই নিয়ে তর্ক হয়। আমি গিয়ে ঠিকাদারকে উন্নতমানের কাজ করতে বলি ও বিষয়টি উপাচার্যকে জানাই। আজ দেখলাম আমাদের নামে চাঁদাবাজির অভিযোগ করেছে।’

একে ‘স্ট্যান্টবাজি’ বলে দেখছেন তিনি।

এই বিষয়ে বক্তব্যের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. তৌফিক আলম ও প্রক্টর রাহাত হোসাইন ফয়সালকে একাধিকবার ফোন করা হলেও মেলেনি সাড়া।

বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন অভিযোগ গ্রহণ করার কথা জানিয়েছেন। বলেছেন, মারধর ও চাঁদাবাজির অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ছাত্রদলবরিশালচাঁদাবাজিবরিশাল বিশ্ববিদ্যালয়ঠিকাদার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রবীন্দ্রনাথের ছবিতে চুনকালি মাখাতে গিয়ে আয়াশ আটক

    রবীন্দ্রনাথের ছবিতে চুনকালি মাখাতে গিয়ে আয়াশ আটক