Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

প্রিপেইড মিটার ইস্যু রংপুরে হরতালের সমর্থনে মিছিল-সমাবেশ

রংপুর অফিস
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১৮:৪৭
শেয়ার করুন:
প্রিপেইড মিটার ইস্যু রংপুরে হরতালের সমর্থনে মিছিল-সমাবেশ

ছবি: আগামীর সময়

প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে আগামী ৩০ নভেম্বর রংপুর নগরীতে অর্ধদিবস হরতাল সফল করার লক্ষ্যে মতবিনিময়সভা করেছে রংপুর মহানগর নাগরিক কমিটি। সভা থেকে হরতাল সফল করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন নেতারা।

আজ সোমবার বিকেলে নগরীর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রিপেইড মিটার বাতিল করে পোস্টপেইড মিটার পুনঃস্থাপন, সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বিদ্যুৎ খাত বেসরকারিকরণের তৎপরতা বন্ধ এবং বিদ্যুৎ খাতের দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানানো হয়।

এর আগে গত ১৯ অক্টোবর সংবাদ সম্মেলন করে হরতালের ঘোষণা দেয় মহানগর নাগরিক কমিটি।

রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, প্রধান উপদেষ্টা শওকত হোসেন আহমেদ, যুগ্ম আহ্বায়ক আ ফ ম রাজিবুল ইসলাম ইভান, মহানগর নাগরিক কমিটির সদস্য আমিন উদ্দিন বিএসসি, সবুজ রায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, এবিএম মসিউর রহমান, আলহাজ আবু জাফর লিটন, কনক রহমান, বীথি দাস নন্দিনী, তৌহিদুল ইসলাম তুষার এবং নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের সদস্য সাজিম আহমেদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সরকার ও বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না করে দফায় দফায় বিদ্যুতের দাম বাড়াচ্ছে। গ্রাহকদের আপত্তি সত্ত্বেও নেসকো কর্তৃপক্ষ নগরীর বিভিন্ন বাসাবাড়িতে জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন অব্যাহত রেখেছে। এতে ডিজিটাল মিটারের তুলনায় গ্রাহকদের দ্বিগুণ থেকে তিন গুণ পর্যন্ত বেশি বিদ্যুৎ বিল দিতে হচ্ছে বলে দাবি করেন তারা।

আরও পড়ুন

প্রিপেইড মিটার ইস্যুতে ৩০ নভেম্বর রংপুরে অর্ধদিবস হরতাল

২২ নভেম্বর ২০২৬

বক্তারা আরও বলেন, বিগত সরকারের আমলের ৩১টি প্রকল্প বাতিল করা হলেও দুর্নীতি ও লুটপাটের অভিযোগ থাকা প্রিপেইড মিটার প্রকল্প বাতিল করা হয়নি। এ প্রকল্পের নামে শত শত কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। তাদের দাবি, বিদ্যুৎ বিভাগের অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের দায় জনগণের ওপর চাপিয়ে আধুনিক প্রযুক্তির নামে প্রিপেইড মিটারের মাধ্যমে গ্রাহকদের শোষণ করা হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে নিম্ন আয়ের মানুষের জন্য বিদ্যুৎ ব্যবহার কঠিন হয়ে পড়বে।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ বলেন, প্রিপেইড মিটার বাতিলসহ গ্রাহকদের ন্যায্য দাবি আদায়ে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। কিন্তু বিদ্যুৎ বিভাগ ও সরকার এসব দাবিতে কর্ণপাত না করে আগের মতোই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তিনি জানান, এ পরিস্থিতিতে আগামী ৩০ নভেম্বর সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রংপুর নগরীতে অর্ধদিবস হরতাল পালনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচি সফল করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

সভা শেষে হরতালের সমর্থনে নগরীতে একটি মিছিল বের করা হয়।

প্রিপেইড মিটাররংপুরহরতাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    শখকে পেশা বানাবেন যেভাবে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস