নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গ্রাফিকস: আগামীর সময়
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার লালবাগ গ্রাম থেকে উদ্ধার করা হয় মরদেহটি।
মৃত যুবক হলেন মিন্টু চন্দ্র মোহন্ত (৪০)। তিনি একই গ্রামের নিশি চন্দ্র মোহন্তের ছেলে।
মিন্টুর ছোট ভাই গৌতম কুমার মোহন্ত জানালেন, গত মঙ্গলবার দিনগত রাতে বাড়ি থেকে বের হন মিন্টু। অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি তার। আজ সন্ধ্যায় লালবাগ গ্রামের সরকারি একটি পুকুরে তার দেহ ভাসতে দেখেন স্থানীয়রা।
মিন্টুর স্ত্রী অনিতা রানী মোহন্তের ভাষ্য, মিন্টু মাদকাসক্ত ছিলেন। অতিরিক্ত মদ পান করে ভারসাম্যহীন হয়ে পুকুরে পড়ে তার মৃত্যু হতে পারে।
গোবিন্দগঞ্জ থানার ওসি স্বপন কুমার সরকার বলেছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।





