Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘তথ্য সংগ্রহে’ গিয়ে এবার নাটোরে হামলার শিকার র‍্যাব

নাটোর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ মে ২০২৬, ১৩:৩০
‘তথ্য সংগ্রহে’ গিয়ে এবার নাটোরে হামলার শিকার র‍্যাব

ফাইল ছবি

ব্রাক্ষণবাড়িয়ার পর এবার নাটোরে হামলার শিকার হয়েছেন ‘তথ্য সংগ্রহে’ যাওয়া র‍্যাব সদস্যরা। লালপুর উপজেলায় বাহিনীটির গোয়েন্দা শাখার পাঁচ সদস্যের ওপর মাদক কারবারিরা হামলা করেছে। এমনটাই জানিয়েছে থানা-পুলিশ। ঘটনার পর আটক করা হয়েছে একজনকে।

গতকাল মঙ্গলবার (১২ মে) রাত ৮টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর গ্রামের ঘটনা এটি। নিশ্চিত করেছেন লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে র‍্যাব-৫ নাটোরের গোয়েন্দা শাখার এএসআই মো. পারভেজ মুন্সীর নেতৃত্বে ছয় সদস্যের একটি দল সাদা পোশাকে নবীনগর গ্রামে যান। তিনটি মোটরসাইকেলে ছিলেন তারা। ওই গ্রামে যাওয়ার পর ১৫-২০ জনের একটি গ্রুপ র‌্যাব সদস্যদের পথরোধ করে কেড়ে নেয় মোটরসাইকেলের চাবি। এলোপাতাড়ি হামলা চালিয়ে পালিয়ে যায় গ্রুপটি।


আরও পড়ুন

র‍্যাবের ওপর ‘ডাকাতের’ হামলায় আটক ৫

১২ মে ২০২৬


পরে থানা-পুলিশ গিয়ে আহত র‍্যাব সদস্যদের উদ্ধার করে নেয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ঘটনাস্থল থেকে আটক করা হয় মো. সোহাগ মাহমুদ নামের এক ব্যক্তিকে।

আহত ব্যক্তিদের মধ্যে র‍্যাব সদস্য মো. শাহীন হোসেনকে হাসপাতালে ভর্তি রেখে দেওয়া হয় চিকিৎসা। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ওসি শফিকুল জানালেন, আটক সোহাগ সন্দেহভাজন মাদক কারবারি। তার কাছ থেকে র‍্যাব সদস্যদের মোটরসাইকেলের চাবি উদ্ধার করেছে পুলিশ। পরে তাকে হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত সোমবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ‘তথ্য সংগ্রহে’ গিয়ে হামলার শিকার হন র‍্যাবের তিন গোয়েন্দা সদস্য। নবীনগরের খাগাতোয়া গ্রামে তাদের মোটরসাইকেল আটকায় চিহ্নিত ডাকাত শফিক বাহিনীর সদস্যরা। র‍্যাব সদস্যদের জিম্মি করে নেওয়া হয় তাদের আস্তানায়। আটকে রেখে মারধরও করা হয়। 

পরদিন রতনপুর ইউনিয়নের খাগাতোয়া গ্রামে অভিযান চালিয়ে আটক করা হয় পাঁচজনকে।

নাটোরলালপুরর‍্যাব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে