Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মেঘনায় সম্পত্তির বিরোধে প্রতিবন্ধীর বাড়িতে হামলা-লুটপাট

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১৮:২৮
মেঘনায় সম্পত্তির বিরোধে প্রতিবন্ধীর বাড়িতে হামলা-লুটপাট

ছবি: আগামীর সময়

কুমিল্লার মেঘনায় সম্পত্তির বিরোধে প্রতিবন্ধী শাহজালালের বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে চালিভাঙ্গা ইউনিয়নের মৈশারচর গ্রামে।

এ ঘটনায় আজ শনিবার বিকেলে মেঘনা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শাহজালাল।

অভিযুক্তরা হলেন- উপজেলার মৈশারচর গ্রামের সোহরাব হোসেনের ছেলে জাহাঙ্গীর (৩৮) এবং মৃত সদর আলীর ছেলে আক্তার হোসেন (৫০), হারুন অর রশীদ (৫৫) ও সোহরাব হোসেন (৬০)। তাদের সঙ্গে অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১১টার দিকে শাহজালালের বাড়িতে ঢুকে তার স্ত্রী ফুলমালা ও বিলকিছকে টেনেহিঁচড়ে ঘর থেকে বের করে তালা লাগিয়ে দেওয়া হয়। বাধা দিলে তাদের মারধর করা হয়। একপর্যায়ে জাহাঙ্গীর শাবল দিয়ে ফুলমালার মাথায় আঘাতের চেষ্টা করলে তিনি সরে যাওয়ায় আঘাতটি তার নাকে লাগে। এতে তিনি আহত হন। তাদের রক্ষা করতে জরিনা এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। পরে জাহাঙ্গীর ও আক্তার গামছা দিয়ে জরিনার গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন।

আরও পড়ুন

বংশী নদীতে গলায় কলসি বাঁধা নারীর মরদেহ নিয়ে চাঞ্চল্য

২২ আগস্ট ২০২৬

এ সময় তার গলায় থাকা প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন নিয়ে যাওয়ার পাশাপাশি বাড়ির বেড়া ও কয়েকটি ফল গাছ কেটে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় তিনজন আহত হন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করেন।

ভুক্তভোগী শাহজালাল বলেন, পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তিতে দীর্ঘদিন ধরে বাড়িঘর নির্মাণ করে আমি ভোগদখলে রয়েছি। সম্পত্তি নিয়ে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে আমার দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এ নিয়ে আদালতে মামলা হলে রায় আমার পক্ষে আসে। এরপরও অভিযুক্ত ব্যক্তিরা আমাকে সম্পত্তি থেকে উচ্ছেদ করে জবরদখলের চেষ্টা করছেন। এ বিরোধের জেরে অভিযুক্ত ব্যক্তিরা আমার ও আমার পরিবারের সদস্যদের ক্ষতি করার পাশাপাশি হত্যার ষড়যন্ত্র করছেন বলেও অভিযোগ করেন শাহজালাল।

এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

মেঘনা থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মেঘনাহামলাসম্পত্তি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি