কুমিল্লার মেঘনায় সম্পত্তির বিরোধে প্রতিবন্ধী শাহজালালের বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে চালিভাঙ্গা ইউনিয়নের মৈশারচর গ্রামে।এ ঘটনায় আজ শনিবার বিকেলে মেঘনা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শাহজালাল।অভিযুক্তরা হলেন- উপজেলার মৈশারচর গ্রামের সোহরাব হোসেনের ছেলে জাহাঙ্গীর (৩৮) এবং মৃত সদর আলীর ছেলে আক্তার হোসেন (৫০), হারুন অর রশীদ (৫৫) ও সোহরাব হোসেন (৬০)। তাদের সঙ্গে অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১১টার দিকে শাহজালা...