Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আদালত

হাইকোর্টের রায়

নিলামে বিক্রি হওয়া সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫৬
নিলামে বিক্রি হওয়া সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ

গ্রাফিকস: আগামীর সময়

নিলামে বিক্রি হওয়া সম্পত্তির ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপ করাকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এ বিষয়ে করা একটি রিট আবেদনের শুনানি করে গত মঙ্গলবার এ রায় দিয়েছেন বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর ও বিচারপতি মো. জিয়াউল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

মামলার সূত্রপাত একটি বন্ধকী ঋণ আদায়ের কার্যক্রমকে কেন্দ্র করে। একটি ঋণগ্রহীতা প্রতিষ্ঠান কার্যকরী মূলধন ঋণ পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যাংক ঢাকার অর্থঋণ আদালতে মামলা দায়ের করে। পরবর্তী সময়ে বন্ধকী সম্পত্তি নিলামে তোলা হয়। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ২৪ কোটি টাকা মূল্যে সম্পত্তিটি ক্রয় করেন ক্রেতারা। দর অনুমোদিত হওয়ার পর তারা সম্পূর্ণ অর্থ জমা দেন। অর্থঋণ আদালত ওই জমা এবং পাউন্ডেজ ফি গ্রহণের পর নিলামমূল্যের ওপর ১৫ শতাংশ ভ্যাট এবং প্রয়োজনীয় স্ট্যাম্প শুল্ক জমা দেওয়ার নির্দেশ দেন।

পরে নিলাম ক্রেতারা ও ডিক্রিদার ব্যাংক অর্থঋণ আদালতের ওই নির্দেশ চ্যালেঞ্জ করে। এরপর আগের কয়েকটি রায়ের আলোকে অর্থঋণ আদালত ডিক্রিধারী ব্যাংককে ১৫ শতাংশ ভ্যাট প্রদান থেকে অব্যাহতি দেন। কিন্তু নিলাম ক্রেতাদের আবেদন প্রত্যাখ্যান করে তাদের নিলামমূল্যের ওপর ১৫ শতাংশ ভ্যাট ও স্ট্যাম্প শুল্ক জমা দেওয়ার নির্দেশ দেন।

এমতাবস্থায় নিলাম ক্রেতারা হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেন। প্রাথমিক শুনানির পর ২০২৬ সালের ৮ এপ্রিল হাইকোর্টের একটি বেঞ্চ এ বিষয়ে রুল জারি করেন। নিলাম ক্রেতা হিসাবে আবেদনকারীদের ওপর স্ট্যাম্প শুল্কসহ ১৫ শতাংশ ভ্যাট জমা দেওয়ার নির্দেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়। একই সঙ্গে রুলের শুনানি না হওয়া পর্যন্ত ওই নির্দেশের কার্যকারিতা স্থগিত করা হয়।

পরে বিস্তারিত শুনানি করে হাইকোর্ট গত ১ সেপ্টেম্বর রুল চূড়ান্ত ঘোষণা করেন। নিলাম ক্রেতা হিসেবে আবেদনকারীদের নিলামমূল্যের ওপর উৎসে ১৫ শতাংশ ভ্যাট পরিশোধের নির্দেশ প্রদান করে অর্থঋণ আদালতের দেওয়া আদেশটি বেআইনি ঘোষণা করেন। পাশাপাশি আদালত সংশ্লিষ্ট এসআরও এর যে অংশে স্থাবর সম্পত্তির ক্রেতাকে ‘পণ্যের নিলাম ক্রেতা’ এর সংজ্ঞার অন্তর্ভুক্ত করা হয়েছে সেই অংশও বেআইনি ঘোষণা করেছেন।

নিলাম ক্রেতাদের আইনজীবী ব্যারিস্টার সাকিব মাহবুব জানিয়েছেন, রায়ের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে, অর্থঋণ আদালত পরিচালিত বিচারিক নিলামের মাধ্যমে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর কোনো ভ্যাট প্রযোজ্য হবে না। একই সঙ্গে আদালত নিশ্চিত করেছেন, সংসদ যেখানে কোনো কর দায় থেকে স্পষ্টভাবে অব্যাহতি দিয়েছে, সেখানে অর্পিত আইন প্রণয়নের মাধ্যমে নতুন করে কোনো কর দায় আরোপ করা যায় না।

আদালতে নিলাম ক্রেতাদের পক্ষে আরো ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান। জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার তানিম খান।

হাইকোর্টনিলামসম্পত্তি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    সরকার পেল ২ লাখ, বন কর্তাদের ঘুষ ২৩ লাখ

    সরকার পেল ২ লাখ, বন কর্তাদের ঘুষ ২৩ লাখ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৪

    চাপে তিন মন্ত্রণালয়

    চাপে তিন মন্ত্রণালয়

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩২

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৮

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬

    ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা

    ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২০

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলিসের বিরুদ্ধে

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলিসের বিরুদ্ধে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫

    সাবেক দুই সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ

    সাবেক দুই সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৯

    ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ

    ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩

    বিষ ও আগুনে বিপন্ন সুন্দরবন

    বিষ ও আগুনে বিপন্ন সুন্দরবন

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    advertiseadvertise