Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বাংলাদেশের সংবিধান ফ্যাসিবাদ তৈরির কারখানা: মামুনুল হক

বরগুনা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭
বাংলাদেশের সংবিধান ফ্যাসিবাদ তৈরির কারখানা: মামুনুল হক

বরগুনায় বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা শাখার আয়োজিত সমাবেশে কথা বলেন কেন্দ্রীয় আমির মামুনুল হক। ছবি: আগামীর সময়

বাংলাদেশের সংবিধানে এককভাবে ক্ষমতাশালী করা হয়েছে প্রধানমন্ত্রীকে। এ কারণে শেখ হাসিনা ফ্যাসিবাদী কার্যক্রম পরিচালনা করতে পেরেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির মামুনুল হক।

তিনি বলেছেন, সংবিধান পরিবর্তন না করলে বর্তমান সরকারও ফ্যাসিবাদী হয়ে উঠতে পারে। তাই জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সংবিধান পরিবর্তন করতে হবে।

গতকাল শনিবার রাতে বরগুনায় বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা শাখার আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেছেন, বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত। প্রধানমন্ত্রী নির্দেশ দিলে রাষ্ট্রপতি সেই অনুযায়ী কাজ করেন। জুলাই সনদ বাস্তবায়ন হলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য তৈরি হবে। কিছু ক্ষমতা রাষ্ট্রপতির এবং কিছু ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে থাকবে।

বিচার বিভাগের প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, বর্তমান ব্যবস্থায় প্রধান বিচারপতি সরকারের প্রভাবমুক্তভাবে কাজ করতে পারেন না। এ কারণে দেশের বিচার বিভাগ কলঙ্কিত হয়েছে এবং সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন।

মামুনুল হক জানান, জুলাই সনদে প্রধান বিচারপতির নিয়ন্ত্রণে আলাদা একটি কমিশন গঠনের সিদ্ধান্ত রয়েছে। এটি বাস্তবায়ন হলে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা সম্ভব হবে এবং কোনো রাজনৈতিক ব্যক্তির টেলিফোনে বিচার কার্যক্রম প্রভাবিত হবে না বলে দাবি করেন।

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকার টালবাহানা করছে বলেও অভিযোগ করেন মামুনুল হক। তিনি দাবি করেন, গণভোটে দেশের জনগণ ৭০ শতাংশ ‘হ্যাঁ’ ভোট দিয়ে জুলাই সনদের পক্ষে মত দিয়েছে। সরকার এই সনদ বাস্তবায়ন না করলে ইতিহাসে ‘গাদ্দার’ হিসেবে চিহ্নিত হবে।

আরও পড়ুন

যেই ক্ষমতায় যায়, সেই হাসিনা হতে চায় : মামুনুল হক

১০ সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার প্রসঙ্গ টেনে মামুনুল হক বলেছেন, তিনি জনগণের ভোট নিয়ে ছিনিমিনি খেলেছেন। এর পরিণতিতে জনগণ তাকে দেশের বাইরে পাঠিয়েছে। ভবিষ্যতে জনগণের সঙ্গে এমন আচরণ না করার জন্য সতর্ক করেন।

তিনি আরও দাবি করেন, গণভোটের রায় জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে। তবে বিএনপি সরকার গণভোটকে অবৈধ বলে বাতিল করছে। গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলনে নামবে বাংলাদেশ খেলাফত মজলিস।

গতকাল বিকাল ৪টায় গণভোটের রায় বাস্তবায়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বরগুনায় নাগরিক সমাবেশের আয়োজন করে বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা কমিটি। রাত ৮টার দিকে সমাবেশে যোগ দেন মামুনুল হক।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমেদ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা মোহাম্মদ জাহিদুজ্জামান, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সভাপতি মো. আব্দুল আজিজসহ আরও কেন্দ্রীয় নেতারা। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস বরগুনা জেলার সভাপতি মুফতি খায়রুল ইসলাম।

মামুনুল হকবরগুনাসংবিধান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    আগ্রাসনের নিন্দা জানিয়ে ব্রিকসের দিল্লি ঘোষণা

    আগ্রাসনের নিন্দা জানিয়ে ব্রিকসের দিল্লি ঘোষণা

    বাতের কষ্টে ভুক্তভোগী ৩০ শতাংশ, চিকিৎসায় খরচ বছরে ৬ লাখ টাকা পর্যন্ত

    বাতের কষ্টে ভুক্তভোগী ৩০ শতাংশ, চিকিৎসায় খরচ বছরে ৬ লাখ টাকা পর্যন্ত

    ‘পুলকের মৃত্যু মফস্বল সাংবাদিকতার শেষ পরিণতি দেখিয়ে দিয়েছে’

    ‘পুলকের মৃত্যু মফস্বল সাংবাদিকতার শেষ পরিণতি দেখিয়ে দিয়েছে’

    জেমসের পা ছুঁয়ে সালাম করলেন কলকাতার রূপম ইসলাম

    জেমসের পা ছুঁয়ে সালাম করলেন কলকাতার রূপম ইসলাম

    ভারতে ব্রিকসের এই সম্মেলন কেন গুরুত্বপূর্ণ, এজেন্ডায় কী

    ভারতে ব্রিকসের এই সম্মেলন কেন গুরুত্বপূর্ণ, এজেন্ডায় কী

    বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে দুই নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণ

    বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে দুই নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণ