Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আশ্রয় নিয়ে শিশু অপহরণ করে মুক্তিপণ দাবি, রোহিঙ্গা নারী আটক

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ২১:২৮
আশ্রয় নিয়ে শিশু অপহরণ করে মুক্তিপণ দাবি, রোহিঙ্গা নারী আটক

ছবি: আগামীর সময়

কক্সবাজারে এক পরিবারের মানবিকতার সুযোগ নিয়ে চার বছরের এক শিশুকে অপহরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আটক নারী রংবাহার উখিয়ার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সূত্র জানায়, গত ৩ জুন কক্সবাজার জেলা কারাগারে স্বামীকে দেখতে এসে বিপদে পড়েছেন বলে দাবি করেন রংবাহার। তিনি জানান, তার মোবাইল ফোন হারিয়ে গেছে। এরপর কারাগারের পাশের বাসিন্দা সাদ্দাম হোসেন ও তার স্ত্রী সুমি আক্তারের কাছে সাহায্য চান। মানবিক কারণে ওই পরিবার তাকে আশ্রয় দেয়।

পরিবারের অভিযোগ, আশ্রয় নেওয়ার সময় তিনি নিজের প্রকৃত পরিচয় গোপন করেছিলেন।

পরিবারটির দাবি, কয়েক দিন তাদের বাড়িতে থাকার পর গত ৫ জুন দোকান থেকে নাস্তা কিনে দেওয়ার কথা বলে সাদ্দাম-সুমির চার বছরের শিশুকে সঙ্গে নিয়ে বের হন রংবাহার। এরপর তিনি আর ফিরে আসেননি। কিছুক্ষণ পর পরিবারের সদস্যদের কাছে ফোন করে শিশুটিকে ফেরত দেওয়ার বিনিময়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। সন্তানের নিরাপত্তার কথা বিবেচনা করে পরিবারটি ধাপে ধাপে ৫০ হাজার টাকা পরিশোধ করে। তবে এরপরও শিশুটিকে ফেরত দেওয়া হয়নি।

বিষয়টি পুলিশকে জানানো হলে তদন্ত শুরু হয়। তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় রবিবার বিকেলে পাহাড়তলী এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে অপহৃত শিশুকে উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে রংবাহার নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেছেন। তিনি কলাতলীর গইয়ুমতলী ভাঙারমোড় এলাকার এখলাস নামের এক ব্যক্তির পরামর্শে শিশুটিকে অপহরণ করেছিলেন।

তবে যোগাযোগ করা হলে এখলাস এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেন।

অপহৃত শিশুর মা সুমি আক্তার বললেন, মানবিক কারণে আমরা তাকে আশ্রয় দিয়েছিলাম। কিন্তু সে আমাদের বিশ্বাসের সুযোগ নিয়েছে। এটা একটি পরিকল্পিত ঘটনা।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, অপহৃত শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় জড়িত এক নারীকে আটক করা হয়েছে। তার দেওয়া তথ্য যাচাই করে এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

মুক্তিপণরোহিঙ্গা নারীকক্সবাজার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!