জিএমপির নতুন কমিশনার আশিক সাঈদ

গাজীপুরের নতুন পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি: আগামীর সময়
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আশিক সাঈদ।
গতকাল রবিবার বিকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
২০তম ব্যাচের এই চৌকস পুলিশ কর্মকর্তা এর আগে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন।
এ উপলক্ষে হেডকোয়ার্টার্সে পুলিশের একটি সুসজ্জিত দল আশিক সাঈদকে গার্ড অব অনার প্রদান করে।
জিএমপি পুলিশের পক্ষ থেকে পুলিশ কমিশনারকে স্বাগত জানানো হয়। জিএমপির
সার্বিক কার্যক্রম সম্পর্কে তাকে জানানো হয়।নতুন পুলিশ কমিশনার গাজীপুর মহানগর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা ও জনসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে দিকনির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনাররা ও জিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।




