বরাবর
পুলিশ কমিশনার, সিএমপি
চট্টগ্রাম শহরে আমাদের কর্মতৎপরতা বেড়েছে, নিশ্চয় শুনেছেন। আমি এক থিফ লিডার, বেরসিক লোকেরা বাংলায় চোর সর্দার বলে। আমার সোর্স খবর দিল আপনার খাতায়ও চোর সর্দার লেখা। আধুনিক আর হতে পারলেন না। আপনার সোর্সদের কী খবর? আমাদের সম্পর্কে কোনো খবরটবর দিতে পারল? পারার তো কথা না। মোটামুটি অন্ধকারে রাখতে সক্ষম হয়েছি। অনেক দিনের কর্মলব্ধ অভিজ্ঞতায় এ দক্ষতা আমাদের ঝুলিতে এসেছে। আমাদের প্রবীণ সহকর্মীরা এক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রেখেছেন। প্রশিক্ষণের বিষয়টা তারা দেখভাল করেন। তারা আমাদ...