Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

আগামীর চোখ

চুরিতে নিরাপত্তা চাই!

agamir somoy
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০০:৪৩
চুরিতে নিরাপত্তা চাই!

গ্রাফিকস: আগামীর সময়

বরাবর

পুলিশ কমিশনার, সিএমপি

চট্টগ্রাম শহরে আমাদের কর্মতৎপরতা বেড়েছে, নিশ্চয় শুনেছেন। আমি এক থিফ লিডার, বেরসিক লোকেরা বাংলায় চোর সর্দার বলে। আমার সোর্স খবর দিল আপনার খাতায়ও চোর সর্দার লেখা। আধুনিক আর হতে পারলেন না। আপনার সোর্সদের কী খবর? আমাদের সম্পর্কে কোনো খবরটবর দিতে পারল? পারার তো কথা না। মোটামুটি অন্ধকারে রাখতে সক্ষম হয়েছি। অনেক দিনের কর্মলব্ধ  অভিজ্ঞতায় এ দক্ষতা আমাদের ঝুলিতে এসেছে। আমাদের প্রবীণ সহকর্মীরা এক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রেখেছেন। প্রশিক্ষণের বিষয়টা তারা দেখভাল করেন। তারা আমাদের প্রায়ই বলেন, ‘আমাদের কালে পুলিশ যেমন ছিল, এখনো তেমনই আছে। ঘটনা ঘটার পরেই তারা আসে। তোমাদের কালে সমস্যা শুধু সিসি ক্যামেরায়।’ তবে আমার টিমে কিছু মেধাবী ছেলে রয়েছে, যারা দক্ষতায় জাপানি নিনজাদের সমকক্ষ। কিন্তু সমস্যা হলো মানুষ দেখতে না পেলেও, অনেক ক্ষেত্রে সিসি ক্যামেরায় চেহারাটা ধরা পড়ে যায়। আপনি যদি কষ্ট করে শহরের সিসি টিভিগুলো নিিষ্ক্রয় করার ব্যবস্থা করেন তাহলে আমাদের ভীষণ উপকার হয়। সিসি ক্যামেরায় চেহারা এসে গেলে সোসাইটিতে বদনাম হয়ে যায়। আমাদের কর্মকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়লে আপনাদের ওপরও চাপ তৈরি হয়। এই পয়েন্টে আমাদের একটা চুক্তি বা সমঝোতা হতে পারে কি? যুক্তরাষ্ট্র ও ইরানের মতো সােপ-নেউলে সম্পর্কের দুই দেশও কিন্তু নিজেদের স্বার্থ রক্ষায় সমঝোতা করেছে। আমরাও একটা সমঝোতা করে ফেলি, কী বলেন! প্রস্তাব দিয়ে রাখলাম।

যদি কষ্ট করে শহরের সিসি টিভিগুলো নিিষ্ক্রয় করার ব্যবস্থা করেন তাহলে আমাদের ভীষণ উপকার হয়

লোকে আমাদের চোর বললেও আমরা কিন্তু অসাম্প্রদায়িক। মােন কর্মসম্পাদনের ক্ষেত্রে মসজিদ-মন্দিরে ফারাক করি না। সদরঘাটের একটি জামে মসজিদের অফিস কক্ষ থেকে যেমন ২ লাখ ২০ হাজার টাকা চুরি করেছি, তেমনি গোসাইলডাঙায় কালীমন্দির থেকেও টাকা-স্বর্ণালংকার চুরি করেছি। অবশ্য মসজিদে চুরির জন্য আপনার বাহিনী আমাদের দুজন সহকর্মীকে গ্রেপ্তার করেছে। এখানে আপনারা সফল।

আরেকটা বিষয় বলতে ভুলে গেছি। আপনি আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন। আমাদের টিমের লোক সন্দেহে একজনকে পিটিয়ে মেরে ফেলার ঘটনা ঘটেছে। এভাবে তো আইন হাতে তুলে নেওয়া যায় না। চুরি এক জিনিস আর প্রাণে মেরে ফেলা আরেক জিনিস। চোর বলে কি আমরা মানুষ নই! সবচেয়ে বড় কথা, কোনো সাধারণ মানুষও তো এই অবিচারের শিকার হতে পারেন।

শুনলাম আমাদের ধরতে বিশেষ অভিযান চালাতে পারেন। জেলে গেলে তো বেশি দিন থাকা হয় না। মাঝখান থেকে কাজে ব্যাঘাত ঘটে।

 

ইতি

এক চোর সর্দার

সিএমপিপুলিশ কমিশনারচট্টগ্রামচুরিনিরাপত্তা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে