Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

মুচলেকা নিয়ে গরু ছাড়ল প্রশাসন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১৮:৫৪
মুচলেকা নিয়ে গরু ছাড়ল প্রশাসন

ছবি: আগামীর সময়

দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গল পৌর শহরের বিভিন্ন সড়ক, বাজার ও আবাসিক এলাকায় অবাধে ঘুরে বেড়ানো গরুর কারণে ভোগান্তিতে ছিলেন স্থানীয় বাসিন্দারা। যানজট সৃষ্টি, বাজারের সবজি নষ্ট, বাসাবাড়ির ফুল-ফলের গাছের ক্ষতিসহ নানা অভিযোগের পর অবশেষে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পৌরসভা।

আজ সোমবার শহরের বিভিন্ন এলাকা থেকে তিনটি গরু আটক করে পৌরসভায় নিয়ে যাওয়া হয়। পরে মালিকদের কাছ থেকে লিখিত মুচলেকা নিয়ে গরুগুলো ছেড়ে দেওয়া হয়েছে।

পৌরসভা সূত্রে জানা যায়, আটক হওয়া তিনটি গরুর মধ্যে দুটির মালিক ভুরভুরিয়া চা বাগানের দুরপতি রবিদাস ও মানিক রবিদাস। অন্য গরুটির মালিক কলেজ রোড এলাকার বাসিন্দা আব্দুল আলিম।

স্থানীয়দের অভিযোগ, এসব গরু প্রতিদিনই শহরের গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও আবাসিক এলাকায় ঘুরে বেড়াত। এতে যান চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি বাজারের বিভিন্ন সবজি নষ্ট হতো। এ ছাড়া বাসাবাড়ির ফুল, ফল ও অন্যান্য গাছপালারও ক্ষতি করত। ডাস্টবিনে ঢুকে ময়লা-আবর্জনা ছড়িয়ে পরিবেশ দূষণের ঘটনাও নিয়মিত ঘটছিল।

গরুর মালিক দুরপতি রবিদাস বললেন, আমরা গরু চা বাগানেই চড়াই। কীভাবে সেগুলো শহরে চলে এসেছে, বুঝতে পারিনি। ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটতে দেব না।

সাগরদীঘি রোডের বাসিন্দা আশু ঋষি বলেছেন, দীর্ঘদিন ধরে শহরে অবাধে ঘুরে বেড়ানো গরুর কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে ছিল। পৌরসভার এই উদ্যোগে সমস্যার সমাধান হবে বলে আশা করছি।

শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেছেন, অভিযানের আগে মাইকিং ও বিজ্ঞপ্তির মাধ্যমে গরুর মালিকদের একাধিকবার সতর্ক করা হয়েছিল। এরপরও তারা ব্যবস্থা না নেওয়ায় জনস্বার্থে গরুগুলো আটক করা হয়। মালিকদের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নেওয়ার পর গরু ছেড়ে দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান বললেন, শহরে অবাধে গরু চলাচল নিয়ে দীর্ঘদিন ধরে নাগরিকদের অভিযোগ পাচ্ছিলাম। সেই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে গরু আটক করা হয়। পরে মালিকদের শনাক্ত করে লিখিত মুচলেকা নেওয়ার পর গরু ছেড়ে দেওয়া হয়েছে।

মুচলেকাগরুশ্রীমঙ্গল
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise