Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বৃষ্টি উপেক্ষা করে সৈয়দপুরে ৩০০ জনের মিনি ম্যারাথন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০০
বৃষ্টি উপেক্ষা করে সৈয়দপুরে ৩০০ জনের মিনি ম্যারাথন

‘মর্নিং হেলথ ক্লাব সৈয়দপুর’-এর আয়োজনে সৈয়দপুরে রংধনু পার্ক থেকে প্রতিযোগিতা

সুস্থ জীবনযাপন ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে নীলফামারীর সৈয়দপুরে মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ৬টায় বৃষ্টি উপেক্ষা করে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী তিন শতাধিক প্রতিযোগী এতে অংশ নেন।

‘মর্নিং হেলথ ক্লাব সৈয়দপুর’-এর আয়োজনে শহরের রংধনু পার্ক থেকে প্রতিযোগিতা শুরু হয়। ৩, ৭ দশমিক ৫ ও ৯ কিলোমিটার এই তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগীরা অংশ নেন।

এর আগে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন সৈয়দপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলজার আহমেদ। পরে আয়োজকদের বাঁশির সংকেতের সঙ্গে সঙ্গে রংধনু পার্ক থেকে দৌড় শুরু করেন প্রতিযোগীরা।

প্রতিযোগীরা রংধনু পার্ক থেকে দৌড় শুরু করে পার্শ্ববর্তী পার্বতীপুর উপজেলার চাকলাবাজার ঘুরে আবার রংধনু পার্কে ফিরে আসেন। গ্রামীণ সড়ক জুড়ে আয়োজিত এ ম্যারাথনে বৃষ্টিতে ভিজেও সৈয়দপুর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা নানা বয়সী ও পেশার নারী-পুরুষ অংশ নেন। সড়কের দুপাশে স্থানীয় বাসিন্দারা দাঁড়িয়ে করতালি দিয়ে তাদের উৎসাহ দেন।

আরও পড়ুন

ঘোড়ার ফ্রি-স্টাইল ম্যারাথন!

০১ জুন ২০২৬

অংশগ্রহণকারীদের জন্য প্রতি দুই কিলোমিটার পরপর তিনটি পয়েন্টে কলা, শরবত, খেজুর ও পানির ব্যবস্থা রাখা হয়। আয়োজকরা জানিয়েছেন, ৯ কিলোমিটার দৌড় শেষ করতে সর্বনিম্ন সময় লেগেছে ৩৫ মিনিট ১১ সেকেন্ড।

প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারীদের হাতে মেডেল ও ক্রেস্ট তুলে দেন।

মর্নিং হেলথ ক্লাব সৈয়দপুরের আয়োজকরা জানিয়েছেন, সুস্থ জীবনযাপন এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে এ আয়োজন করা হয়েছে। সব বয়সী মানুষকে দৌড় ও হাঁটার প্রতি আগ্রহী করে তুলতেই মিনি ম্যারাথনের আয়োজন। নিয়মিত শরীরচর্চা শারীরিক ও মানসিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

সৈয়দপুরমিনি ম্যারাথননীলফামারী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি