ফেনীতে অস্ত্রসহ গ্রেপ্তার ৭

অস্ত্রসহ গ্রেপ্তার আসামিরা
ফেনীতে দেশি অস্ত্রসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে ফেনী সদরের শাহীন একাডেমি সড়ক থেকে গ্রেপ্তার করা হয় তাদের।
গ্রেপ্তাররা হলেন— কুমিল্লা জেলার লাঙলকোটের কাশপুর গ্রামের খোরশেদ আলম নয়ন (৩৫), শাকতলী গ্রামের আব্দুল কাদের (২৪), লাকসামের কুসতা গ্রামের মো. দুলাল মিয়া (২৮), চৌদ্দগ্রামের শিলরী এলাকার রাকিব হোসেন (২৫), ফেনী সদরের মহিপালের মো. আসিফ (২২), সোনাগাজীর পূর্ব চরচান্দিয়া এলাকার মো. রাসেল (২৫) ও নোয়াখালীর কবির হাটের উত্তর জগদানন্দ গ্রামের আনোয়ার হোসেন ওরফে ভাসানী (৩০)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তাররা ডাকাতির প্রস্তুতি নিচ্ছেলেন। তাদের কাছ থেকে দুটি লোহার কিরিচ, দুটি লোহার ছুরি ও দুটি লোহার রড উদ্ধার করা হয়েছে।
ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, গ্রেপ্তাররা বিভিন্ন ডাকাতি মামলার পলাতক আসামি। শনিবার দুপুরে ফেনী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তাদের।




