Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘ম্যানেজ করেই সব হচ্ছে’, টাকা দিলেই মিলে রেলওয়ের জায়গা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৩ মে ২০২৬, ২০:৩৩
‘ম্যানেজ করেই সব হচ্ছে’, টাকা দিলেই মিলে রেলওয়ের জায়গা

ছবি: আগামীর সময়

সরকারি জমি যখন প্রকাশ্যে দখল হয়ে টাকার বিনিময়ে বেচাকেনা হয়, আর প্রশাসনের চোখের সামনেই গড়ে ওঠে শত শত অবৈধ স্থাপনা— তখন সেটি শুধু দখল নয়, রাষ্ট্রীয় শৃঙ্খলার চরম অবক্ষয়ের চিত্র। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা মাটিকাটা রেললাইন বটতলা এলাকায় সরেজমিন অনুসন্ধানে উঠে এসেছে এমনই বাস্তবতা। যেখানে নিরাপদ রেল চলাচলের জন্য নির্ধারিত জমির ৩৫০ নম্বর থেকে ৩৬১/১ পিলার পর্যন্ত দখল করে ইতোমধ্যে গড়ে তোলা হয়েছে প্রায় ২০০ টিনশেড ঘর।

রেললাইনের এক পাশজুড়ে সারিবদ্ধভাবে এসব ঘর নির্মাণ করা হয়েছে। কোথাও নতুন করে টিন বসানো হচ্ছে, কোথাও দরজা-জানালা লাগানো হচ্ছে, আবার অনেক ঘরেই ইতোমধ্যে বসবাস শুরু হয়েছে। পুরো প্রক্রিয়াটি চলছে প্রকাশ্যেই।

ওই এলাকায় একাধিক ব্যক্তিকে বলতে শোনা গেছে, ‘ম্যানেজ করেই সব হচ্ছে, টাকা দিলেই জায়গা পাওয়া যায়। যার গোপন ভিডিও আমাদের হাতে এসেছে।’ যা থেকে স্পষ্ট হয়, একটি প্রভাবশালী চক্রের মাধ্যমে এই দখল বাণিজ্য পরিচালিত হচ্ছে।

স্থানীয়রা জানায়, ফরহাদ ফকির, আক্কাস, খলিল ভাঙ্গারি, সাইফুল, চিত্তরঞ্জন ও আবু বক্করসহ অন্তত ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ সিন্ডিকেট দীর্ঘদিন ধরে রেলওয়ের জমি দখল করে ঘর নির্মাণ ও বিক্রির সঙ্গে জড়িত। এদের মধ্যে কেউ একাধিক ঘর নির্মাণ করে রেখেছে।
অভিযোগ, ‘রেফাজ ডাক্তার’ নামে পরিচিত এক ব্যক্তির নেতৃত্বে নতুন করে আরও অন্তত ২০টি ঘরের নির্মাণ কাজ চলছে। এক কল রেকর্ডে তিনি দাবি করেন, রেলওয়ে থেকে লিজ নেওয়ার নামে অর্থ লেনদেন করা হয়েছে— যা পুরো বিষয়টিকে আরও প্রশ্নবিদ্ধ করে তুলেছে।

এ বিষয়ে রেফাজ ডাক্তার বলেছেন, ‘আমি সোহেল নামের এক ব্যক্তির কাছ থেকে এক লাখ টাকা দিয়ে এ কাগজ করিয়েছি। রেল অফিস পাকশি থেকে আমাকে এই কাগজ এনে দিয়েছে। আমি এখানে ২০টির মত ঘর করেছি।’

ভাঙ্গারি ব্যবসায়ী খলিল জানান, জিয়া নামের এক ব্যক্তিকে আমি ২ লাখ ৮০ হাজার টাকা দিয়ে এখান থেকে জমি নিয়েছি। যখন সরকারি কাজের জন্য লাগবে তখন জমি ছেড়ে দিতে হবে তাছাড়া যে পর্যন্ত সরকারি কাজে ব্যবহৃত না হয় সে পর্যন্ত আমি এখানে থাকতে পারব। স্থানীয় এখানকার আরও দখলদারদের কাছ থেকে এরকম বিভিন্ন স্বীকারোক্তিমূলক তথ্য উঠে এসেছে।

এ বিষয়ে রেলওয়ের উপ-সহকারী নির্বাহী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট শাখায় জানানো হয়েছে এবং শিগগিরই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। তবে স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ব্যক্তিকে ‘ম্যানেজ’ করেই এই দখল বাণিজ্য নির্বিঘ্নে চলছে।

উল্লেখ্য, গত ৫ আগস্টের আগে একই এলাকায় রেলওয়ে কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান চালালেও অল্প সময়ের মধ্যেই আবারও দখল কার্যক্রম শুরু হয়। এতে করে দখলদারদের প্রভাব ও প্রশাসনিক দুর্বলতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। রেললাইনের এত কাছে বসতি স্থাপন জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন তারা।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ