Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনওর অপসারণ দাবি

বাগেরহাট প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ২১:২৫
ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনওর অপসারণ দাবি

চিতলমারী উপজেলা পরিষদ চত্বরে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ— সংগৃহীত

বাগেরহাটের চিতলমারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার অপসারণ দাবি করেছেন তারা।

আজ রবিবার সকাল ১০টার দিকে চিতলমারী উপজেলা পরিষদ চত্বরে নিয়োগপ্রত্যাশীরা জড়ো হন। পরে তাদের সঙ্গে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন। এ সময় তারা বিক্ষোভ মিছিল করেন এবং নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুন করে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়ার দাবি জানান।

বিক্ষোভকারীদের অভিযোগ, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা হয়নি। দুর্নীতির মাধ্যমে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত পরিবারের লোকজনকে নিয়োগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা। তাদের দাবি, ছাত্রদল ও যুবদলের কোনো নেতাকর্মীকে নিয়োগ দেওয়া হয়নি। এমনকি আবেদনকারীদের তালিকাও বিএনপির নেতাদের দেখতে দেওয়া হয়নি।

আরও পড়ুন

নলছিটি পৌর প্রকৌশলীকে হুমকি, ৩ বিএনপি নেতার নামে জিডি

০৯ আগস্ট ২০২৬

বিক্ষোভে কয়েকজন নারীকে ঝাড়ু হাতে অংশ নিতে দেখা যায়। তারা নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

চিতলমারী উপজেলা বিএনপির সহসভাপতি বাদশা মুন্সি বলেছেন, ‘ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করা হয়নি। আমরা নিয়োগ প্রক্রিয়ার অনিয়মের তদন্ত চাই। যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে দলীয় বিবেচনায় কাউকে নিয়োগ দেওয়া হয়ে থাকলে তা বাতিল করে যোগ্যদের নিয়োগ দিতে হবে।

বিএনপি নেতা কপিল কৃষ্ণ মণ্ডল বললেন, ‘আবেদনকারীদের তালিকা প্রকাশ না করে নিয়োগ দেওয়া হয়েছে। এতে নিয়োগপ্রত্যাশীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। আমরা স্বচ্ছ ও নিরপেক্ষভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানাচ্ছি।’

বিক্ষোভকারীরা চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. খাদিজা আক্তার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রঞ্জন হালদারের অপসারণের দাবি জানান তারা। তাদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্মকর্তাদের তত্ত্বাবধানেই নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে।

তবে বিক্ষোভকারীদের এসব অভিযোগের বিষয়ে ইউএনও মোসা. খাদিজা আক্তার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রঞ্জন হালদারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


বাগেরহাটচিতলমারীফ্যামিলি কার্ডের নিয়োগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ