Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘কলেজের কিনারায়, কারখানার কোণায় কেবলই কবি’

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১৯:১১
‘কলেজের কিনারায়, কারখানার কোণায় কেবলই কবি’

টটোগ্রাম সাহিত্যিক ব্রাহ্মণবাড়িয়ার সরদার মোহাম্মদ নাজমুল কবির ইকবাল। ছবি: সংগৃহীত

‘কালিকচ্ছের কোণায় কানছায় কুটিরে কুটিরে, কলেজের কিনারায়, কারখানার কোণায় কেবলই কবি। কাড়ি-কাড়ি কবির কারখানা কিংবদন্তীর কালিকচ্ছে।’ এক সাধারণ কবির দেখা কঠিন বাস্তবতার অনন্য কিছু বর্ণনা মিলেছে ‘কেষ্ট কবি’ বইয়ে। 

‘কেষ্টরে, কষ্টের কথা কেউরে কইসনা। কইয়া কাম কি? কইলে কেবল করুণাই করবে। কটাক্ষ করে কথা কইবে।’ গল্পের আরেক অংশে এভাবেই কষ্টের কথা ফুটিয়ে তুলেছেন কবি কেষ্ট।

বইজুড়ে এই কেষ্টর এমন সব বিবরণে কেবলই মিলবে ‘ক’ বর্ণের শব্দ। সাহিত্যের ভাষায় একে বলা হয় টটোগ্রাম। এই ধারায় তিনটি বই লিখেছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের সরদার মোহাম্মদ নাজমুল কবির ইকবাল। সাহিত্যিক হিসেবে নিজেকে পরিচয় দেন ‘ইসমোনাক’ নামে। অন্য বইদুটি হলো- ‘কেষ্ট কবির কষ্টগুলো’ এবং ‘কেষ্ট কবির কনফারেন্স’।

প্রকাশনা ও শিক্ষামূলক অনলাইন প্ল্যাটফর্ম রাইটার্স ডাইজেস্ট ঘেঁটে জানা গেল- কী এই টটোগ্রাম সাহিত্য। বলা আছে গ্রিক শব্দ টটো আর গ্রামা মিলে এই সাহিত্যধারার নামকরণ। টটো অর্থ একই, গ্রামা অর্থ অক্ষর। অর্থাৎ টটোগ্রাম মানে এমন এক গল্প বা কবিতা, যার প্রতিটি কিংবা প্রধান শব্দের প্রথম অক্ষর হবে একই। 

আরও পড়ুন

সাহিত্য থেকে শত্রু,খামেনির নজর সবসময়ই চোখা!

০৭ জুলাই ২০২৬


চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করতেই টটোগ্রাম ভঙ্গিতে রচিত সাহিত্যের কিছু উদাহরণ সামনে এলো। জানা গেল, ১৮৮৪ সালে একটি পত্রিকায় প্রকাশিত হয় ফরাসি সাহিত্যিক জর্জেস পেরেসের পরীক্ষামূলক লেখা- ‘অ্যান অ্যাকোমোডেটিং অ্যাডভারটিজমেন্ট এন্ড অ্যান অকওয়ার্ড অ্যাক্সিডেন্ট’। এই লেখার প্রতিটি শব্দ শুরু ইংরেজি অক্ষর ‘এ’ দিয়ে। 

ইংরেজিতে টটোগ্রামে লেখা বেশ জনপ্রিয় দুটি লাইন হলো, 

পিটার পাইপার পিকড অ্যা প্যাক অব পিকল্ড পিপারস

অ্যা প্যাক অব পিকল্ড পিপারস পিটার পাইপার পিকড

বাংলা সাহিত্যে টটোগ্রামের চর্চা তেমন প্রচলিত না। ইন্টারনেট ঘেঁটে সামনে এলো নিশাত সুবাহ মোহনা, কামাল উদ্দিন আহমেদ ও কেষ্ট কবির রচয়িতা ইসমোনাকের নাম। এর মধ্যে নিশাতের বেরিয়েছে ‘টইটম্বুর টটোগ্রাম’ নামের ছোটগল্পের বই। আর কামাল উদ্দিনের আছে ‘টেকসই টটোগ্রাম’, যেখানে উল্লেখ আছে এই সাহিত্যচর্চার ইতিহাস ও বিভিন্ন উদাহরণ।

তবে এই সাহিত্যচর্চায় বাংলাদেশে অন্যতম লেখক ইকবাল সরদার ওরফে ইসমোনাক। সরাইলের এই সাহিত্যিক তিনটি বই লিখেছেন, যার প্রতিটি শব্দ শুরু ‘ক’ বর্ণে। 


প্রথম বইয়ের শব্দসংখ্যা ৭ হাজার, দ্বিতীয়টি ও তৃতীয়টিতে প্রায় ১০ হাজার। দেশের বিভিন্ন লাইব্রেরি ঘুরে ঘণ্টার পর ঘণ্টা বিভিন্ন বই-অভিধান ঘেঁটে একযুগ ধরে তিনি সংগ্রহ করেছেন দুই লাখের বেশি ‘ক’ বর্ণের শব্দ। দিনের পর দিন খেটে ২০২১ সালে বের করেছেন একে একে তিনটি বই। বইমেলাতেও উঠেছিল ‘কেষ্ট কবি’ সিরিজটি।

সরাইল উপজেলার নোয়াগাঁও সরদার বাড়ির প্রয়াত হেফজু সরদারের ছেলে ইকবালের জন্ম ১৯৬৭ সালে। বিরল সাহিত্যচর্চার কারণে ২০২১ ও ২০২৪ সালে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক তাকে দিয়েছেন স্বীকৃতি ও আর্থিক পৃষ্ঠপোষকতা।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করার পর কিছুদিন শিক্ষকতায় ছিলেন। তবে সাহিত্যচর্চায় মন দিতে গিয়ে ছেড়েছিলেন পেশা। এখন অবশ্য স্থানীয় একটি কিন্ডারগার্টেনে পড়াচ্ছেন তিনি।

তিনি আগামীর সময়কে বললেন, ‘এই সাহিত্যচর্চা করতে গিয়ে কষ্ট সাধনার চেয়ে হয়ত তেমন কিছুই পাইনি। তবে সাধনা করে যা চেয়েছি, সেটিই সৃষ্টি করতে পেরেছি। এটাই বা কম কী। কিন্তু আমাদের সাহিত্য সমাজেরও কিছু দায় থেকে যায় আমার সৃষ্টিকে গ্রহণ করার, জানার এবং বাংলা ভাষাভাষী সকলকে জানানোর।’

আরও পড়ুন

ভাস্কর চৌধুরী: নীরবে এক নক্ষত্রের পতন

২৯ জুন ২০২৬


কী ধরণের কষ্ট সহ্য করেছেন? জানতে চাইলে এই সাহিত্যিকের ভাষ্য, ‘জীবনের পঁচিশ বছর কেটেছে এই সাহিত্যকর্মের পেছনেই। জীবন-যৌবন, অর্থ-সম্পদ, ঘর-সংসার, স্ত্রী-সন্তান, চাকরি-উপার্জন সবই হারিয়েছি। আমার চাওয়া-পাওয়ার বা হারানোর আর কিছু বাকি নেই। দুঃখ নেই, অগণিত মানুষের ভালোবাসা পেয়েছি। আমি গর্বিত, আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। বাংলা সাহিত্য তথা বাংলা ভাষাভাষী কোটি মানুষকে এক নতুন ধারার সাহিত্য উপহার দিতে পেরেছি।’

‘তবে আমার বিশেষ চাওয়া, এটি পৌঁছে যাক মানুষের হাতে। নতুন প্রজন্ম নতুন ধারার সাহিত্য রচনায় অনুপ্রাণিত হোক’- বলছিলেন ইকবাল ওরফে ইসমোনাক।

ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন বললেন, ‘ইসমোনাক ক বর্ণ দিয়ে ২৭ হাজার শব্দের তিনটি টটোগ্রাম সাহিত্য গ্রন্থ রচনা করে বিরল প্রতিভার পরিচয় দিয়েছেন। এই মেধার কাজটি স্বীকৃতির দাবি রাখে। ইসমোনাক তার প্রতিভার স্বীকৃতি পেলে পরবর্তীতে অন্যরা অন্য বর্ণ দিয়ে টটোগ্রাম সাহিত্য রচনার অনুপ্রেরণা পাবে, আরও অনেকে নতুন ধারার সাহিত্য নিয়ে কাজ করবে।’

সবশেষে নিজের বই থেকে দুই লাইন শোনালেন ইসমোনাক।

“কৈলাশ কর কেন্দ্রীয় কমার্শিয়াল কলেজে কর্মকর্তার কাজ করে কুড়ি কাল কাটিয়েছেন কবি কালিপদ।কাজের কালে কাজী কবি কালিপদ কোন কালা-কানুনে কিছুতেই কম্প্রমাইজ করে না। কর্মকর্তা কবি কালিপদ কয়, ‘কাজের কালে কাজ, কেবলি কাজ’।”

সাহিত্যটটোগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ