‘কালিকচ্ছের কোণায় কানছায় কুটিরে কুটিরে, কলেজের কিনারায়, কারখানার কোণায় কেবলই কবি। কাড়ি-কাড়ি কবির কারখানা কিংবদন্তীর কালিকচ্ছে।’ এক সাধারণ কবির দেখা কঠিন বাস্তবতার অনন্য কিছু বর্ণনা মিলেছে ‘কেষ্ট কবি’ বইয়ে। ‘কেষ্টরে, কষ্টের কথা কেউরে কইসনা। কইয়া কাম কি? কইলে কেবল করুণাই করবে। কটাক্ষ করে কথা কইবে।’ গল্পের আরেক অংশে এভাবেই কষ্টের কথা ফুটিয়ে তুলেছেন কবি কেষ্ট।বইজুড়ে এই কেষ্টর এমন সব বিবরণে কেবলই মিলবে ‘ক’ বর্ণের শব্দ। সাহিত্যের ভাষায় একে বলা হয় টটোগ্রাম। এই ধারায় তিনটি বই...