Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মোরেলগঞ্জে ১০ লাখ নকল সিগারেট উদ্ধার

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১৮:৫৬
মোরেলগঞ্জে ১০ লাখ নকল সিগারেট উদ্ধার

ছবি: আগামীর সময়

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি সিগারেট কারখানার পাশে গোয়ালঘর থেকে নকল সিগারেট ও বিভিন্ন ধরনের চোরাই মাল উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার বিকেল ৩টার দিকে মোরেলগঞ্জ পৌরসভার সানকিভাঙ্গা গ্রামে অভিযান চালায় বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

একইসঙ্গে মোরেলগঞ্জ থানা পুলিশ চুরি হওয়া সিগারেট তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের মালামাল উদ্ধার করে থানায় নিয়ে যায়। মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

জেলা ডিবি পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম, সহকারী কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন, মোরেলগঞ্জ থানার এসআই উত্তম কুমার, মোরেলগঞ্জ-শরণখোলায় বিএনপি মনোনীত প্রার্থী গ্রিন বাংলা টোব্যাকোর মালিক সোমনাথ দে ও ব্রিটিশ-আমেরিকা টোব্যাকোর মোরেলগঞ্জ-শরণখোলার বিক্রয় এজেন্ট মাসুদ করিম টিটু এ সময় উপস্থিত ছিলেন।

সোমনাথ দে জানান, গণঅভ্যুত্থানের পর বাধাল এলাকায় থাকা তার গ্রিন বাংলা টোব্যাকো কারখানা থেকে কয়েক কোটি টাকা মূল্যের মেশিন ও সিগারেট তৈরির মালামাল চুরি হয়ে যায়। পুলিশ অভিযান চালিয়ে কিছু চোরাই মাল উদ্ধার করেছে।

মাসুদ করিম টিটুর ভাষ্য, ক্রাউন টোব্যাকো ইন্ডাস্ট্রিজের মালিক বদরুল আলম দীর্ঘদিন ধরে তার কারখানায় ব্রিটিশ-আমেরিকা ট্যোবাকোর ডারবি সিগারেটের নকল কপি তৈরি করে বাজারজাত করছেন। আজ তার কারখানার পাশেই একটি গোয়াল ঘরে কমপক্ষে ১০ লাখ শলাকা নকল ডারবি সিগারেট পাওয়া গেছে।

ডিবি পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম জানালেন, বিপুল সিগারেট উদ্ধার করা হয়েছে। এগুলো নকল ডারবি মনে হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমানের মতে, গ্রিন বাংলা টোব্যাকোর মালিক সোমনাথ দের কারখানা থেকে কয়েকমাস আগে সিগারেট তৈরির মেশিনসহ বহু মালামাল চুরি হয়ে যায়। এ ঘটনায় তিনি মামলা করলে আদালত মালামাল উদ্ধারের আদেশ দেন। আদেশ পেয়ে পুলিশ অভিযান চালায়।

মোরেলগঞ্জসিগারেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন