Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

পাঁচ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড চুয়াডাঙ্গার একটি গ্রাম, নিহত ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৯:২৩
পাঁচ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড চুয়াডাঙ্গার একটি গ্রাম, নিহত ১

ঝড়ে ভেঙে পরেছে একটি ঘর। ছবিঃ আগামীর সময়

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার উদয়পুর গ্রামে মাত্র পাঁচ মিনিটের এক ঘূর্ণিঝড় ব্যাপক তাণ্ডব চালিয়েছে। বুধবার (১৮ মার্চ) রাতে বয়ে যাওয়া এই ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে আকমান (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত আকমান ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে এবং পেশায় একজন অটোচালক ছিলেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৮ মার্চ) দিবাগত রাত ৯টা ৫০ মিনিটের দিকে হঠাৎ করেই কালবৈশাখী ঝড় শুরু হয়। মাত্র ৫ মিনিট স্থায়ী এই ঝড়ে গ্রামের ওপর দিয়ে টর্নেডোর মতো তীব্র বাতাস বয়ে যায়। ঝড়ের প্রচণ্ডতায় গ্রামের কয়েকশ গাছ উপড়ে পড়ে এবং অসংখ্য কাঁচা ও আধপাকা ঘরবাড়ি ও বিদ্যুতের খুঁটি বিধ্বস্ত হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় আকমান নিজের ঘরেই অবস্থান করছিলেন। ঝড়ের তীব্রতায় একটি বিশাল গাছ শিকড়সহ উপড়ে তার ঘরের উপর পড়লে মুহূর্তেই ঘরটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


রাতে সরেজমিনে উদয়পুর গ্রামে গিয়ে দেখা যায় এক বিভীষিকাময় পরিস্থিতি। ঝড়ে গ্রামের অধিকাংশ ঘরের টিনের চাল উড়ে গেছে, অনেক বাড়ি মাটির সঙ্গে মিশে গেছে। গাছ ও ডালপালা পড়ে এবং বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় পুরো এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া আম ও লিচুর মুকুলসহ মৌসুমি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।


খবর পেয়ে রাতে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে নিহতের পরিবারে শোকের মাতম চলছে এবং ক্ষতিগ্রস্ত গ্রামের অনেক মানুষ খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

ঝড়কালবৈশাখী
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise