Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

৩৫ গ্রামের চার সেতুর ট্র্যাজেডি

  • জীবননগরে ভেঙে পড়া ৪টি ব্রিজ মেরামত হয়নি ৮ মাসেও
  • সরকারিভাবে সংস্কারে উদ্যোগ নেওয়া হয়নি
  • ১০-১২ কিলোমিটার ঘুরে বিকল্প পথে করতে হয় যাতায়াত
সালাউদ্দীন কাজল, জীবননগর (চুয়াডাঙ্গা)
agamir somoy
প্রকাশ: ২৩ মে ২০২৬, ১২:১৫
৩৫ গ্রামের চার সেতুর ট্র্যাজেডি

 গত বছর প্রবল বৃষ্টিপাতে ভেঙে পড়ে জীবননগরের চারটি ব্রিজ। মাঝে পেরিয়ে গেছে আট মাস। মেরামত করা হয়নি আজও। বাধ্য হয়ে এলাকাবাসীর প্রচেষ্টায় কোনোরকম সংস্কার করে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছেন পথচারীরা। সাইকেল, মোটরসাইকেল ও ভ্যান পার হলেও ভারী যানবাহনগুলো ব্রিজের ওপর দিয়ে পারাপার করতে পারছে না। এতে ভোগান্তিতে পড়ছে চুয়াডাঙ্গার জীবননগরের ৩০-৩৫টি গ্রামের মানুষ।

গত বছর সেপ্টেম্বরে ভারী বৃষ্টিপাতে সিংনগর বাঁওড়ের বাঁধ ভেঙে পানির প্রবল স্রোতে ভৈরব নদীতে নির্মিত চারটি ব্রিজ ভেঙে পড়ে। এগুলো হলো সিংনগর, উথলী গ্রামের আচামি ব্রিজ, সন্তোষপুর ও মনোহরপুর গ্রামের ব্রিজ। এর মধ্যে মনোহরপুর গ্রামের ব্রিজটি ভেঙে পড়ায় চলাচল বন্ধ হয়ে আছে। অন্য তিনটি স্থানীয়দের সহযোগিতায় কিছুটা মেরামত করে ঝুঁকিপূর্ণভাবে মানুষ চলাচল করছে। আট মাস পেরিয়ে গেলেও সরকারিভাবে ব্রিজ সংস্কারের জন্য এখনো কোনো উদ্যোগ
নেওয়া হয়নি।

সিংনগর গ্রামের আহাদ আলী বললেন, ‘আট মাসের বেশি সময় ধরে এখানকার ব্রিজটি ঝুঁকিপূর্ণভাবে আছে। সাধারণ পথচারীদের যাতায়াত ও মালামাল আনা-নেওয়া করতে চরম অসুবিধা হচ্ছে। কৃষকদের কৃষিপণ্য ঘরে তুলতে ও বাজারজাত করতে কষ্ট হচ্ছে। অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে সমস্যার সম্মুখীন হচ্ছে। ব্রিজটি সংস্কারের দাবিতে হয়েছে মানববন্ধন। জানানো হয়েছে অনেককে। কিন্তু কোনো উদ্যোগ নেওয়া হয়নি এখন পর্যন্ত।’

আগামী মাসিক মিটিংয়ে বিষয়টি উত্থাপন করা হবে। এরপর দ্রুত টেন্ডার দিয়ে ব্রিজগুলো মেরামত করা হবে।
আশরাফুল আলম রাসেল
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)

সন্তোষপুর গ্রামের ইউপি সদস্য আব্দুস ছাত্তার জানালেন, ব্রিজটি ভেঙে পড়ার পর অনেক রাজনৈতিক ব্যক্তি ও সরকারি কর্মকর্তা এসে পরিদর্শন করে গেছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তবে নিজ উদ্যোগে কিছু ইট ও খোয়া দিয়ে সংস্কার করে দিয়েছিলেন উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক ঝন্টু। তারপর থেকে ঝুঁকি নিয়ে এ ব্রিজের ওপর দিয়ে মানুষ যাতায়াত করছে।

‘গ্রামের মানুষ ব্রিজটি ব্যবহার করে মাঠের ফসল ঘরে আনেন ও বিভিন্ন গ্রামে যাতায়াত করেন। কিন্তু এটি ভেঙে পড়ে যাওয়ায় আর চলাচল করা যাচ্ছে না। সাধারণ মানুষ পানির মধ্য দিয়ে হেঁটে ব্রিজের ওপারে তাদের কৃষিজমিতে যান’— বলছিলেন মনোহরপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন।

স্থানীয়রা আরও জানিয়েছেন, ব্রিজগুলো ভেঙে যাওয়ায় অনেককে ১০-১২ কিলোমিটার ঘুরে বিকল্প পথে করতে হয় যাতায়াত। এ বছর বর্ষা মৌসুমে পানির স্রোতে ব্রিজের অন্য অংশ ভেঙে গেলে গৃহবন্দি হয়ে পড়বে ৩০-৩৫টি গ্রামের মানুষ। বর্ষা মৌসুম শুরু হয়ে যাচ্ছে, এখনই ব্রিজগুলো মেরামত করতে হবে।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলের ভাষ্য, আগামী মাসিক মিটিংয়ে বিষয়টি উত্থাপন করা হবে। এরপর যত দ্রুত সম্ভব উপজেলা প্রকৌশলীর মাধ্যমে টেন্ডার দিয়ে ব্রিজগুলো মেরামত করা হবে। 

বৃষ্টিপাতজীবননগরসেতুট্র্যাজেডিসারাদেশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে