Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে নাটোরে ঈদের জামাত অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ১৩:১০
শেয়ার করুন:
গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে নাটোরে ঈদের জামাত অনুষ্ঠিত

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেও নাটোরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৭টায় শুরু হওয়া প্রথম জামাতের ইমামতি করেন আলাইপুর মারকাজ মসজিদের ইমাম মওলানা মফিজুর রহমান মফিজ।

এরপর সকাল ৮টায় দ্বিতীয় জামাতের ইমামতি করেন কান্দিভিটা জামে মসজিদের ইমাম মাওলানা গোলাম মোস্তফা। জামাত শেষে ইমামরা খুতবা পাঠ করেন এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মহল্লা থেকে দলে দলে ছাতা নিয়ে আসা মুসল্লিরা ঈদগাহ মাঠে উপস্থিত হয়ে ঈদের নামাজ আদায় করেন। নাটোর শহরের অন্যান্য প্রধান ঈদগাহেও সকাল থেকে যথাযথভাবে জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়া নাটোর শহরে মল্লিকহাটি ঈদগাহ মাঠে সকাল ৮টায়, কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাঁ মাঠে সকাল সাড়ে ৭টায়, বড়হরিশপুর টার্মিনাল ঈদগাহ সকাল ৮টায়, এনএস কলেজ ঈদগাহ সকাল ৮টায়, বুড়া দরগার ঈদগাহ মাঠে সকাল ৮টায়, নাটোর সুগার মিলস্ ঈদগাহ সকাল সাড়ে ৭টায়, ফুলবাগান হেলিপ্যাড ঈদগাহ মাঠে সকাল ৮টা ১৫ মিনিটে, পৌর পুরাতন টার্মিনালে সকাল ৮টায়, নাটোর রেল স্টেশন প্লাটফর্মসহ বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়া নাটোর জেলার ৭টি উপজেলা এবং ৮টি পৌরসভাতেও ঈদুল ফিতরের নামাজ যথাযথভাবে সম্পন্ন হয়েছে।

কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত আদায় করেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, বিএনপির নেতা কাজী শাহ আলম, মো. সাইফুল ইসলাম আফতাব, ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাসিম উদ্দিন নাসিমসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ঈদুল ফিতরের নামাজে অংশগ্রহণ করেন।

নামাজঈদুল ফিতর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য