Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

চুরির অভিযোগে যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতন

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ জুন ২০২৬, ১৬:২৭
চুরির অভিযোগে যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতন

সংগৃহীত ছবি

কক্সবাজারের চকরিয়া পৌর শহরের মোবাইল ফোন চুরির অভিযোগে এক যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতন ও গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠেছে। মারধরের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। পৌর শহরের সিটি সেন্টারে পেছনে কল্যাণ প্লাজার সামনে ঘটে এ ঘটনা।

আনুমানিক ২৮ বছর বয়সী ওই যুবকের পরিচয় জানা যায়নি। আজ সোমবার দুপুর দেড়টার দিকে মোবাইল ফোন চুরি অভিযোগ দিয়ে ওই যুবককে চকরিয়া পৌর শহরের কল্যাণ প্লাজা, ইয়েস মল ও সিটি সেন্টারের ২০ থেকে ২৫ ব্যবসায়ী ও পথচারী গণপিটুনি দেন বলে জানা গেছে।

ভিডিওতে দেখা যায়, বিদ্যুতের খুঁটির সঙ্গে পিছমোড়া করে এক যুবককে বেঁধে রাখা হয়েছে। ওই যুবক বাঁচার আকুতি জানিয়ে চিৎকার করছিলেন। কয়েক তরুণ মোবাইল ফোনে ভিডিও করছেন। আরেকটি ভিডিওতে দেখা যায়, পাঁচ-ছয়জন মিলে ওই যুবককে কিল-ঘুসি মারছেন। আরেকজন কাঠের বাটাম দিয়ে আঘাত করছিলেন। এতে ওই যুবক মাটিতে লুটিয়ে পড়লে, বাটাম দিয়ে এলোপাতাড়ি পেটাচ্ছেন। ব্যবসায়ীরা দাবি করেন, ওই যুবকের বিরুদ্ধে মোবাইল ফোন চুরির অভিযোগ ছিল।

চকরিয়া ব্যবসায়ী কল্যাণ সমিতির আওতাধীন কল্যাণ প্লাজার সভাপতি মাহমুদুল হক দাবি করেন, ‘ঘটনার বিষয়ে অবগত না। কোনো ব্যক্তি অপরাধ করলে, অভিযুক্তকে আইনশৃঙ্খলা বাহিনী কাছে তুলে দেবে। মারধর করা ঠিক হয়নি, এ ব্যাপারে খোঁজখবর নিয়ে দেখছি।’

চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন বলেছেন, ‘মোবাইল ফোন চুরির অভিযোগ যুবককে নির্যাতনের ভিডিও চোখে পড়েনি। কোনো ভুক্তভোগী অভিযোগ দেয়নি। এভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া বেআইনি। বিষয়টির ব্যাপারে খোঁজখবর নিয়ে পুলিশ পদক্ষেপ নেবে।’

নির্যাতনগণপিটুনিচকরিয়া
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise