Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জয়পুরহাটে ঈদে চামড়া কেনায় আগ্রহ নেই ব্যবসায়ীদের

জয়পুরহাট প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ মে ২০২৬, ১৬:১৬
জয়পুরহাটে ঈদে চামড়া কেনায় আগ্রহ নেই ব্যবসায়ীদের

ট্যানারি মালিকদের কাছে দীর্ঘদিনের বকেয়া, ব্যাংক ঋণ না পাওয়া এবং টানা লোকসানের কারণে এবার কোরবানির ঈদে চামড়া কেনায় অনাগ্রহ দেখা দিয়েছে জয়পুরহাটের ব্যবসায়ীদের মধ্যে। জেলার অধিকাংশ ব্যবসায়ী এবার চামড়া সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন না বলে জানিয়েছেন।

শহরের সিও কলোনি, আমতলী ও পাঁচবিবি এলাকার বিভিন্ন চামড়া গুদাম ঘুরে দেখা গেছে, অধিকাংশ গুদামই ফাঁকা পড়ে আছে। ব্যবসায়ীদের অভিযোগ, সরকার চামড়ার দাম নির্ধারণ করলেও বাস্তবে সেই দামে বিক্রি করা সম্ভব হয় না। অনেক সময় নির্ধারিত দামের অর্ধেকেও চামড়া বিক্রি করতে হয়।

সংশ্লিষ্টদের তথ্যমতে, প্রতি বছর ঈদে জয়পুরহাট থেকে প্রায় ১০০ কোটি টাকার চামড়া দেশের বিভিন্ন ট্যানারিতে সরবরাহ করা হয়। তবে চলমান সংকট অব্যাহত থাকলে এবার এ খাতে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন

জীবননগরে বাড়ি-জমি দখলের অভিযোগ, ছেলে মেয়েকে নিয়ে পথে মা

২৬ মে ২০২৬

সিও কলোনির ব্যবসায়ী গোলজার হোসেন জানান, ধার-দেনা করে চামড়া কিনতে হয়। কিন্তু বিক্রির সময় সরকারি রেট তো দূরের কথা, অর্ধেক দামও পাওয়া যায় না। তাই এবার আর ঝুঁকি নিতে চান না।

আমতলীর ব্যবসায়ী বাবু হোসেন উল্লেখ করেন, রোজার ঈদের পর কেনা চামড়াও মূল দামে বিক্রি করতে পারেননি। আগের লোকসান কাটিয়ে উঠতে না পারায় এবার চামড়া কেনার আগ্রহ নেই।

নতুনহাট এলাকার ব্যবসায়ী আব্দুল মালেকের ভাষ্য, ট্যানারি মালিকরা সময়মতো টাকা পরিশোধ করেন না। এক সপ্তাহের আশ্বাস দিলেও অনেক সময় ছয় মাসেও টাকা মেলে না। এতে ছোট ব্যবসায়ীরা বড় সংকটে পড়েন।

জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের সভাপতি শামিম আহম্মেদ মন্তব্য করেন, গত বছরের লোকসান, লবণ ও শ্রমিক খরচ বৃদ্ধি এবং ব্যাংক সহযোগিতার অভাবে এবার ব্যবসায়ীদের চামড়া কেনায় আগ্রহ কমে গেছে।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে