Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রাস্তা বন্ধ, ঘরে যেতে হয় পুকুর সাঁতরে

চাঁদপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ জুন ২০২৬, ২১:১২
রাস্তা বন্ধ, ঘরে যেতে হয় পুকুর সাঁতরে

বাধ্য হয়ে পুকুর সাঁতরে যাতায়াত করছে এক শিক্ষক পরিবার

তিন মাস ধরে বন্ধ চলাচলের একমাত্র পথ। বাধ্য হয়ে পুকুর সাঁতরে যাতায়াত করছে এক শিক্ষক পরিবার। জমির বিরোধ কেন্দ্র করে প্রতিপক্ষের দেওয়া বেড়ার কারণে কার্যত ঘরবন্দি পরিবারটি। ঘটনাটি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৬ নম্বর রূপসা দক্ষিণ ইউনিয়নের উত্তর সাহেবগঞ্জ এলাকার।

ভুক্তভোগী তাছলিমা সুলতানা সাহেবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তার স্বামী মো. রাসেল হোসেন ঢাকায় কর্মরত।

তাছলিমা বলছিলেন, ‘সারা দিন বিদ্যালয়ে শিশুদের পড়িয়ে ক্লান্ত শরীরে বাড়ি ফিরি; কিন্তু ঘরে ঢোকার কোনো স্বাভাবিক পথ নেই। দীর্ঘদিন যে রাস্তা ব্যবহার করেছি সেখানে কাঁটা ও বাঁশের বেড়া। বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ উপায়ে প্রতিদিন বাড়িতে ঢুকতে হচ্ছে। এমন অন্যায় ও সামাজিক নির্যাতনের বাস্তবচিত্র না দেখলে কেউ এটি বুঝতে পারবে না।’

তিনি অভিযোগ করেন, ‘শুধু আমাকেই নয়, আমার ছোট ছোট সন্তানদেরও একইভাবে পুকুরে নেমে বাড়িতে যেতে হয়।’

পরিবারটির অভিযোগ, গত ১৬ জুন বেড়া পার হয়ে ঘরে ঢুকছিলেন তাছলিমা সুলতানা। সে সময় প্রতিবেশী লাসমিন আক্তার দা নিয়ে তাকে আক্রমণের চেষ্টা করেন। প্রকাশ্যে কোপানোর হুমকি দেন সোহেল হোসেন। একই সময় মাসুদ হোসেন, মমিন হোসেন, আলমগীর হোসেন রাজা, লাসমিন আক্তারসহ কয়েকজন মিলে ঘরের তিনটি সিসি ক্যামেরা ভাঙচুর করেন।

এ ঘটনায় তারা একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। মামলাও করেছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি কার্যকর ব্যবস্থা।

অভিযুক্ত আলমগীর হোসেন রাজা ও মাসুদ হোসেন জানাচ্ছিলেন, সামাজিকভাবে বসে বিষয়টির সমাধান করা গেলে তারা বেড়া সরিয়ে নিতে রাজি আছেন। আদালতের রায় অনুযায়ী তারা পরবর্তী পদক্ষেপ নেবেন। বাড়ির প্রধান সড়কে বেড়া দেওয়ায় পারিবারিক সম্মান ক্ষুণ্ন হওয়ার কথা বলছিলেন তারা।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার ভাষ্য, ‘কোনো বাড়িতে ঢোকার পথ বন্ধ করা সমীচীন নয়। কী কারণে এমন পরিস্থিতি খতিয়ে দেখা প্রয়োজন। আগামী বুধবার শুনানির জন্য উভয়পক্ষকে ডাকা হয়েছে। বিষয়টি বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

জমির বিরোধচলাচল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর