Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষা, প্রতি পদের বিপরীতে ৫৩ প্রার্থী

হবিগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১২:১৮
স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষা, প্রতি পদের বিপরীতে ৫৩ প্রার্থী

ফাইল ছবি

হবিগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষায় আবেদন জমা পড়ে ১৭ হাজারের বেশি। নিয়োগ দেয়া হবে ১৩০ জনকে। গত শুক্রবার অনুষ্ঠিত হয় পরীক্ষা। এতে অংশ নেন ৬ হাজার ৯৩৭ জন। প্রতি পদের বিপরীতে পরীক্ষা দিয়েছেন অন্তত ৫৩ জন।

জেলার ৭৮টি ইউনিয়নে ১৩০ জন স্বাস্থ্য সহকারী নিয়োগ দিতে ২০২৩ ও ২০২৫ সালে বিজ্ঞপ্তি দেয় প্রতিষ্ঠানটি। দুই দফায় আবেদন করেন ১৭ হাজার ৩৬১ জন। শুক্রবার জেলার ২১টি শিক্ষা প্রতিষ্ঠানে কেন্দ্র স্থাপন করে পরীক্ষা নেওয়া হয়।

উচ্চ মাধ্যমিক পাসের যোগ্যতায় এই পদে আবেদনের সুযোগ থাকলেও পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের বেশিরভাগই ছিলেন স্নাতক ও স্নাতকোত্তর উত্তীর্ণ। এতে সরকারি চাকরিতে এখন প্রতিযোগিতা কতটা তীব্র, তা আরও স্পষ্ট হয়েছে।

একই সঙ্গে স্টোর কিপার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট ও অফিস সহায়ক পদেও পরীক্ষা নেওয়া হয়েছে। স্বাস্থ্য সহকারী পদ ও এই ৫টি পদসহ মোট ছয়টি পদে জনবল নেওয়া হবে ১৪৪ জন। এসব পদের বিপরীতে আবেদনকারী ছিলেন ১৮ হাজার ৬৭৭ জন। পরীক্ষা দিয়েছেন মোট ৮ হাজার ৫৫৩ জন।

আরও পড়ুন

ইউরোপীয় কমিশনের পিআইসি নিবন্ধন পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয়

০২ আগস্ট ২০২৬


লাখাই উপজেলার করাব ইউনিয়নের জন্য নিয়োগ দেওয়া হবে দুইজন স্বাস্থ্য সহকারী। এ পদে পরীক্ষায় অংশ নিয়েছেন শতাধিক প্রার্থী। তাদের বেশিরভাগই স্নাতক সম্পন্ন করেছেন। একই পরিস্থতি দেখা গেছে বানিয়াচং উপজেলার দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব ইউনিয়নের ক্ষেত্রেও।

করাব ইউনিয়ন থেকে হবিগঞ্জ সদর উপজেলার কামিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা দেওয়া সাইফুল ইসলাম ও আল মাসুম জানান, পরীক্ষার প্রশ্ন কঠিন ছিল। ৮০ নম্বরের লিখিত পরীক্ষায় তারা ৫০ নম্বর পাবেন কি-না, তা নিয়ে সন্দেহ রয়েছে। আরও কয়েকজন পরীক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, এবার ৬০ নম্বরের বেশি পাওয়ার সম্ভাবনা কম।

পরীক্ষা চলাকালে হবিগঞ্জ শহরের পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে চাকরী প্রার্থী ও তাদের স্বজনদের ভিড় দেখা যায়। তারা জানান, সরকারি চাকরি সোনার হরিণে পরিণত হয়েছে। সামান্য জনবল নিয়োগের এই পরীক্ষায় এত প্রার্থী। এতে পরীক্ষার আগেই হতাশ হয়ে পড়েন অনেক শিক্ষার্থী।

আরও পড়ুন

মেধাকেন্দ্রিক বিশ্ববিদ্যালয় গঠনের তাগিদ শিক্ষক নেতাদের

০১ আগস্ট ২০২৬

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, হবিগঞ্জের ৭৮টি ইউনিয়নে ইপিআই টিকাদান কেন্দ্রের সংখ্যা ২ হাজার ১৬টি। এসব কেন্দ্র পরিচালনায় বর্তমানে স্বাস্থ্যকর্মী মাত্র ১৬১ জন। ফলে একজন স্বাস্থ্যকর্মীর ঘাড়ে রয়েছে গড়ে ১২টি কেন্দ্রের দায়িত্ব। এই সংকটের ফলে জেলার তিন লক্ষাধিক প্রান্তিক শিশুর টিকাদান কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। প্রায় দুই দশক ধরে চলা সেই সংকট কিছুটা হলেও নিরসনের সম্ভাবনা দেখা দিয়েছে এবার।

হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস বলেছেন, ‘লিখিত পরীক্ষার ফলাফলের পর অন্যান্য ধাপ শেষে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ দেওয়া হবে।’


সিভিল সার্জনের কার্যালয়স্বাস্থ্য সহকারী পদ
    শেয়ার করুন:
    Advertisement
    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:২০

    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪১

    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ১৭ আগস্ট ২০২৬, ২০:১৩

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৯

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২০

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২১

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪৯

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৫২

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৬

    কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

    কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

    ১৭ আগস্ট ২০২৬, ২০:০৯

    অটোরিকশায় এসে প্রকাশ্যে ছাত্রদলকর্মীকে গুলি

    অটোরিকশায় এসে প্রকাশ্যে ছাত্রদলকর্মীকে গুলি

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৪০

    দুর্ঘটনার তিন দিন পর জাহাজে বিশেষায়িত তদন্ত দল

    দুর্ঘটনার তিন দিন পর জাহাজে বিশেষায়িত তদন্ত দল

    ১৭ আগস্ট ২০২৬, ২০:০৮

    সড়কে পড়ে ছিল বিদ্যুতের তার, প্রাণ গেল কৃষকের

    সড়কে পড়ে ছিল বিদ্যুতের তার, প্রাণ গেল কৃষকের

    ১৭ আগস্ট ২০২৬, ২০:০৫

    ভাইকে বাঁচাতে কিডনি দিয়েছিলেন বোন, ফের সংকট

    ভাইকে বাঁচাতে কিডনি দিয়েছিলেন বোন, ফের সংকট

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৪৪

    advertiseadvertise