Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিপদগ্রস্ত রোগীর পাশে জয়
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

ইউরোপীয় কমিশনের পিআইসি নিবন্ধন পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০২:৩৪
ইউরোপীয় কমিশনের পিআইসি নিবন্ধন পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

ইউরোপীয় কমিশনের ‘পার্টিসিপ্যান্ট আইডেন্টিফিকেশন কোড’ (পিআইসি) নিবন্ধন পেয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। এ নিবন্ধনের ফলে বিশ্ববিদ্যালয়টি ইউরোপীয় কমিশনের আন্তর্জাতিক শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনভিত্তিক বিভিন্ন কর্মসূচিতে সরাসরি আবেদনকারী বা অংশীদার প্রতিষ্ঠান হিসেবে অংশ নেওয়ার সুযোগ পাবে।

বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের আবেদনের পরিপ্রেক্ষিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অনুকূলে ৮৬২৮৪৪৪৮৯ নম্বরের পিআইসি বরাদ্দ দেওয়া হয়েছে।

এ নিবন্ধনের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ‘ইরাসমাস+’, ‘হরাইজন ইউরোপ’ ও ‘জিন মোনেট’সহ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অর্থায়িত বিভিন্ন প্রকল্পে অংশগ্রহণের প্রাতিষ্ঠানিক যোগ্যতা অর্জন করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা, যৌথ প্রকল্প বাস্তবায়ন, বৈশ্বিক অনুদান অর্জন এবং আন্তর্জাতিক অংশীদারত্ব সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞানভিত্তিক গবেষণা ও উচ্চশিক্ষা নিয়ে মানারাত ইউনিভার্সিটিতে সেমিনার

০১ আগস্ট ২০২৬

বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের পরিচালক অধ্যাপক মশিউর রহমান বলেন, ‘ইউরোপীয় কমিশনের পিআইসি নিবন্ধনের ফলে ইউরোপীয়সহ অন্যান্য আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, প্রশিক্ষণ, গবেষণা প্রকাশনা ও বিভিন্ন বৈশ্বিক প্রকল্পে কাজ করার ক্ষেত্র প্রসারিত হবে। তবে পিআইসি পাওয়া মানেই স্বয়ংক্রিয়ভাবে কোনো প্রকল্প বা অর্থায়ন পেয়ে যাওয়া নয়; এটি মূলত আন্তর্জাতিক এসব কর্মসূচিতে আবেদন ও অংশগ্রহণের প্রাতিষ্ঠানিক চাবিকাঠি হিসেবে কাজ করবে।’

তিনি আরও বলেন, ‘এখন আমাদের মূল কাজ হলো বৈশ্বিক অংশীদারদের সঙ্গে নেটওয়ার্ক বাড়ানো, মানসম্মত প্রকল্প প্রস্তাবনা তৈরি করা এবং এই সুযোগকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের জন্য বাস্তব সুফলে রূপ দেওয়া।’

এর আগে ২০২৫ সালে আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের উদ্যোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইরাসমাস+ কর্মসূচির অর্গানাইজেশন আইডি (ওআইডি) অর্জন করে, যার নম্বর ই১০৪১৩৮৯৫। ওআইডি ইরাসমাস+ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় হলেও নতুন অর্জিত পিআইসি ইউরোপীয় কমিশনের আরও বিস্তৃত গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং অর্থায়নভিত্তিক বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পথ উন্মুক্ত করল।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়পিআইসি নিবন্ধন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    মক্কায় আলোচিত যত হামলা

    মক্কায় আলোচিত যত হামলা

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    দেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে দায় জামায়াত-এনসিপির

    দেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে দায় জামায়াত-এনসিপির

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    পরীক্ষায় নকল করায় ছাত্রদল ও হল সংসদ নেতাকে শাস্তি দিল ঢাবি

    পরীক্ষায় নকল করায় ছাত্রদল ও হল সংসদ নেতাকে শাস্তি দিল ঢাবি

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    চার বছর পর গড়াইয়ের বুকে নৌকাবাইচ

    চার বছর পর গড়াইয়ের বুকে নৌকাবাইচ

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে