Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
এক হাতেই মানবতার জয়
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ওষুধকাণ্ডে গাজীপুরের সিভিল সার্জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
agamir somoy
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ২১:২৪
ওষুধকাণ্ডে গাজীপুরের সিভিল সার্জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা

ডা. মামুনুর রহমান— সংগৃহীত

দুই বছরেরও আগে কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে বিপুল পরিমাণ সরকারি ওষুধ লুকিয়ে রেখে মেয়াদোত্তীর্ণ করার ঘটনায় গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। মামলাটি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গত ৮ জুলাই স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত অভিযোগনামার মাধ্যমে বিভাগীয় মামলা করা হয়।

অভিযোগে বলা হয়েছে, কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে বিপুল পরিমাণ সরকারি ওষুধ অবৈধভাবে মজুদ করে নষ্ট করার অভিযোগের প্রাথমিক সত্যতা তদন্তে পাওয়া গেছে। সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ড অসদাচরণ হিসেবে গণ্য হওয়ায় ডা. মামুনুর রহমানকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। কেন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে না, সে বিষয়ে আগামী ১০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

প্রতিবেদনে তুলে ধরা হয়, হাসপাতালের পশ্চিম পাশের একটি কোয়ার্টার ভবনের নিচতলার পরিত্যক্ত অংশের পাঁচটি কক্ষে বিপুল পরিমাণ সরকারি ওষুধ বছরের পর বছর ফেলে রাখা হয়েছে। রোগীদের মধ্যে সময়মতো বিতরণ না করায় সেসব ওষুধের মেয়াদ শেষ হয়ে যায়। একই ভবনের আরও দুটি কক্ষে হাসপাতালের জন্য কেনা বিভিন্ন সরঞ্জামও অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে নষ্ট হচ্ছিল। এ ঘটনায় আলোড়ন সৃষ্টি হলে স্বাস্থ্য মন্ত্রণালয় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। একই সময়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে অভিযোগের বিষয়ে তথ্য-প্রমাণ সংগ্রহ করে। তদন্তে সরকারি ওষুধ অব্যবস্থাপনার অভিযোগের সত্যতা উঠে আসে।

আরও পড়ুন

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৫ জেলের মরদেহ উদ্ধার

১৩ জুলাই ২০২৬

অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, যেসব ওষুধ সাধারণ রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হওয়ার কথা ছিল, সেগুলো বছরের পর বছর গুদামজাত অবস্থায় পড়ে থেকে মেয়াদোত্তীর্ণ হয়ে যায়। ফলে একদিকে সরকারের বিপুল পরিমাণ সম্পদের অপচয় হয়েছে, অন্যদিকে প্রয়োজনীয় ওষুধ না পেয়ে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়েছেন হাজারো রোগী।



স্বাস্থ্য খাতসংশ্লিষ্টদের প্রশ্ন, এত বড় অনিয়ম দিনের পর দিন চললেও কেন তা আগে থামানো যায়নি? তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পরও বিভাগীয় ব্যবস্থা নিতে দীর্ঘ সময় লাগার কারণ নিয়েও উঠেছে নানা প্রশ্ন।

তাদের মতে, সরকারি সম্পদ নষ্ট এবং রোগীদের চিকিৎসা থেকে বঞ্চিত করার মতো ঘটনায় বিভাগীয় মামলাতেই সীমাবদ্ধ না থেকে দায়ীদের বিরুদ্ধে ফৌজদারি ও আর্থিক দায় নির্ধারণের উদ্যোগও নেওয়া প্রয়োজন।

এদিকে বিভাগীয় মামলার মাধ্যমে প্রশাসনিক প্রক্রিয়া শুরু হলেও শেষ পর্যন্ত অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়, সেদিকেই এখন নজর সংশ্লিষ্টদের।

গাজীপুরকাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্সবিভাগীয় মামলা
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৫ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    ফ্রান্স
    ০
    স্পেন
    ০
    ১৬ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    ইংল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    এমসিকিউর পূর্ণ সময় পাননি কুমিল্লা বোর্ডের শতাধিক পরীক্ষার্থী

    এমসিকিউর পূর্ণ সময় পাননি কুমিল্লা বোর্ডের শতাধিক পরীক্ষার্থী

    ১৪ জুলাই ২০২৬, ০০:১৫

    প্রধানমন্ত্রীর বহরের গাড়িতে ইটের টুকরা, রাত পর্যন্ত সূত্র পেল না পুলিশ

    প্রধানমন্ত্রীর বহরের গাড়িতে ইটের টুকরা, রাত পর্যন্ত সূত্র পেল না পুলিশ

    ১৪ জুলাই ২০২৬, ০১:১৪

    মিরপুরে ‘স্বপ্ন’র আউটলেট

    মিরপুরে ‘স্বপ্ন’র আউটলেট

    ১৪ জুলাই ২০২৬, ০১:৪৯

    রপ্তানিকারকদের ডলার-টাকা সোয়াপ সুবিধা বাড়ল

    রপ্তানিকারকদের ডলার-টাকা সোয়াপ সুবিধা বাড়ল

    ১৪ জুলাই ২০২৬, ০১:৪৯

    রোহিঙ্গাদের মধ্যে খাদ্য নিরাপত্তাহীনতার হার সবচেয়ে বেশি

    রোহিঙ্গাদের মধ্যে খাদ্য নিরাপত্তাহীনতার হার সবচেয়ে বেশি

    ১৪ জুলাই ২০২৬, ০১:৫৪

    এক হাতেই মানবতার জয়

    এক হাতেই মানবতার জয়

    ১৪ জুলাই ২০২৬, ০২:১০

    অনুমোদনের আগেই প্রকল্পের অর্ধেক টাকা খরচ

    অনুমোদনের আগেই প্রকল্পের অর্ধেক টাকা খরচ

    ১৪ জুলাই ২০২৬, ০২:০১

    দ্বিতীয় অবস্থান নিয়ে শঙ্কা

    দ্বিতীয় অবস্থান নিয়ে শঙ্কা

    ১৪ জুলাই ২০২৬, ০২:০৬

    ডুবছে খাদ্যনিরাপত্তা

    ডুবছে খাদ্যনিরাপত্তা

    ১৪ জুলাই ২০২৬, ০২:২৫

    নারীদের হাড় ক্ষয় ও দুর্বল হওয়ার কারণ

    নারীদের হাড় ক্ষয় ও দুর্বল হওয়ার কারণ

    ১৪ জুলাই ২০২৬, ০২:২০

    এক ‘কুচক্রী’ নাগরিকের পত্র

    এক ‘কুচক্রী’ নাগরিকের পত্র

    ১৪ জুলাই ২০২৬, ০২:২৫

    ব্রহ্মোস বনাম জেএফ-১৭

    ব্রহ্মোস বনাম জেএফ-১৭

    ১৪ জুলাই ২০২৬, ০২:২৪

    এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ জরুরি

    এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ জরুরি

    ১৪ জুলাই ২০২৬, ০২:২৪

    জাহিদ হাসানের ‘পথহারা মন’

    জাহিদ হাসানের ‘পথহারা মন’

    ১৪ জুলাই ২০২৬, ০২:২৬

    ভুলভাল ট্রাম্প!

    ভুলভাল ট্রাম্প!

    ১৪ জুলাই ২০২৬, ০২:২৭

    advertiseadvertise