Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

খন্দকার মারুফ

যুবকদের আলোর পথে ফেরাতে ইসলামী অনুশাসনের বিকল্প নেই

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১৮:১৫
শেয়ার করুন:
যুবকদের আলোর পথে ফেরাতে ইসলামী অনুশাসনের বিকল্প নেই

বক্তব্য দিচ্ছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, সমৃদ্ধ দেশ গঠনে বিপথগামী যুবকদের আলোর পথে ফিরিয়ে আনতে হবে। এক্ষেত্রে ইসলামী অনুশাসনের বিকল্প নেই। মাদকাসক্ত যুবসমাজকে সুস্থ ও আলোকিত পথে ফেরাতে আলেম-ওলামা, বিশেষ করে মসজিদের ইমাম ও খতিবদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

আজ সোমবার কুমিল্লার দাউদকান্দির জিংলাতলী ইউনিয়নের চর রায়পুর ঈদগাহ মাঠে আয়োজিত ৫০তম ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. খন্দকার মারুফ হোসেন বলেন, জাতীয় সংকট উত্তরণ ও দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য। সংগঠিত, দক্ষ ও অঙ্গীকারবদ্ধ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ। তরুণদের মানসম্মত শিক্ষা, আধুনিক প্রযুক্তিগত দক্ষতা এবং টেকসই কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি বলেন, মাদকাসক্ত যুবসমাজ দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে না। মাদকসেবী ও মাদক কারবারিদের সামাজিকভাবে বর্জন করতে হবে। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির স্বার্থে নেশাগ্রস্ত যুবকদের ইসলামের পথে ফিরিয়ে আনতে হবে।

বিগত সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে যুবসমাজকে ধ্বংস করতে দেশে মাদকের বিস্তার ঘটানো হয়েছে। এর ফলে যুবকদের একটি বড় অংশ নানা অপকর্মে জড়িয়ে পড়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা। মাদক ও কিশোর গ্যাংয়ের অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর উম্মত হিসেবে আমরা গর্বিত। ইসলাম সব ধরনের নেশাদ্রব্যকে হারাম ঘোষণা করেছে। ৯১ শতাংশ মুসলমানের দেশে ইয়াবাসহ বিভিন্ন মাদকের আশঙ্কাজনক বিস্তার উদ্বেগজনক। সহিহ মুসলিম ও তিরমিজি শরিফের হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, নেশা সৃষ্টিকারী প্রতিটি বস্তু হারাম। যে বস্তু বেশি পরিমাণে সেবনে নেশা সৃষ্টি করে, তার অল্প পরিমাণও হারাম।

মাদকের বিস্তারকে যুবসমাজের জন্য বড় হুমকি উল্লেখ করে তিনি বলেন, এ অভিশাপ থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। মাদকসেবী ও মাদক কারবারিদের সামাজিকভাবে বর্জন এবং মাদকের ব্যবহার ও কেনাবেচা বন্ধে সবাইকে ভূমিকা রাখতে হবে।

মাহফিলে প্রধান আলোচক ছিলেন জৈনপুরী দরবার শরিফের পীর ড. মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী। সভাপতিত্ব করেন জৈনপুরী পীর মাওলানা নেহাল আহমাদ আতেকী। বিশেষ আলোচক ছিলেন মাওলানা মো. আবদুল হাই আতেকী।

বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল হাশেম। এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা নূর মোহাম্মদ সেলিম সরকার, আরিফ মাহমুদ, রোমান খন্দকার, স্থানীয় ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম রনি, জিংলাতলী ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মোল্লা, মাহফিল এন্তেজাম কমিটির সভাপতি কফিলউদ্দিন আহমেদ, মোবারক হোসেন সরকার ও রফিকুল ইসলাম বেপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

খন্দকার মারুফমসজিদের ইমামদাউদকান্দি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    শখকে পেশা বানাবেন যেভাবে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার