যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের সবচেয়ে বড় মসজিদের সভাপতি সালাহ সারসুরকে দেশ থেকে বহিষ্কার করা যেতে পারে বলে রায় দিয়েছেন এক অভিবাসন আদালতের বিচারক। ফিলিস্তিনে জন্ম নেওয়া সারসুর তিন দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস করছেন।‘স্নায়ু যুদ্ধের’ সময়কার একটি আইনের আওতায় তাকে বহিষ্কারের পক্ষে রায় দিয়েছেন বিচারক জেমি সালিনার্দি। যুক্তরাষ্ট্র সরকার বলেছে, সারসুর জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির জন্য হুমকি। তবে সারসুর এই অভিযোগ অস্বীকার করেছেন। তার আইনজীবীরা রায়ের বিরুদ্ধে আপিল...