Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

খাদ্য ও প্রাণিজ আমিষ উৎপাদনে ধাক্কা

  • হবিগঞ্জে বন্যায় শতকোটির বেশি ক্ষতি
  • কমছে দুধ-ডিম-মাছের উৎপাদন
বদরুল আলম, হবিগঞ্জ
agamir somoy
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ২৩:১১
খাদ্য ও প্রাণিজ আমিষ উৎপাদনে ধাক্কা

ছবি: এইআই নির্মিত

হবিগঞ্জে বন্যায় প্রায় ৬ হাজার পরিবারই ঘরছাড়া হয়নি, ধাক্কা লেগেছে জেলার খাদ্য ও প্রাণিজ আমিষ উৎপাদনেও। মাছের খামার, গোখাদ্য, ফসলি জমি ও প্রাণিসম্পদের শতকোটির বেশি টাকার ক্ষতি নিরূপণ করেছে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর।

প্রাথমিকভাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ৫ কোটি ৫২ লাখ, মৎস্য অধিদপ্তর ৯৫ কোটি এবং প্রাণিসম্পদ অধিদপ্তর ১২ কোটি টাকার ক্ষতির হিসাব দিয়েছে। তবে বন্যার পানি পুরোপুরি নেমে যাওয়ার পর ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

জেলার ৯ উপজেলায় আবাদ করা ৪১ হাজার ২০ হেক্টর আউশ ধানের মধ্যে বন্যায় ১ হাজার ২৫৯ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ৬৫০ হেক্টর গ্রীষ্মকালীন সবজির মধ্যে ২৩৩ হেক্টর এবং ৬৮৫ হেক্টর আমনের বীজতলার মধ্যে ১৫০ হেক্টর সম্পূর্ণ তলিয়ে গেছে। সব মিলিয়ে ৪২ হাজার ৩৫৫ হেক্টর আবাদি জমির মধ্যে ১ হাজার ৬৪২ হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ১ হাজার ২০০ কৃষকের প্রায় ৫ কোটি ৫২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানালেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) দ্বীপ কুমার পাল।

আরও পড়ুন

দেশে খাদ্য নিরাপত্তাহীনতায় দেড় কোটি মানুষ, উত্তরণে বেশকিছু সুপারিশ

১৩ জুলাই ২০২৬

এদিকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে হবিগঞ্জ সদর, বাহুবল ও মাধবপুর উপজেলায় অন্তত ১ হাজার ১০০টি মাছের খামার ও ব্যক্তিগত পুকুর প্লাবিত হয়ে মাছ ভেসে গেছে। এতে খামারিদের প্রায় ৯৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।

গত অর্থবছরে জেলায় উন্মুক্ত জলাশয় থেকে প্রায় ৩৫ হাজার টন এবং ব্যক্তিগত খামার থেকে প্রায় ২৩ হাজার টন মাছ উৎপাদিত হয়েছিল। চলতি অর্থবছরেও একই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে এক হাজারের বেশি ব্যক্তিগত খামার ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানকার উৎপাদন কমবে বলে জানালেন জেলা মৎস্য কর্মকর্তা শরীফুল আলম।

গত অর্থবছরে জেলায় ১ লাখ ৬৬ হাজার টন দুধ এবং ৩৬ কোটি ৫০ লাখ ডিম উৎপাদিত হয়েছিল। স্বাভাবিক সময়ে জেলায় প্রতিদিন প্রায় ৪০০ টন দুধ ও ১০ লাখ ডিম উৎপাদন হয়। তবে বন্যার কারণে দৈনিক দুধ উৎপাদন ২৫ টন এবং ডিম উৎপাদন ৯০ হাজার পিস কমে গেছে।

আরও পড়ুন

তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় দেশের দেড় কোটি মানুষ

১২ জুলাই ২০২৬


এদিকে বন্যায় প্রায় ২ লাখ ২৫ হাজার টন গোখাদ্য (খড়) নষ্ট হয়েছে, যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা। পাশাপাশি দুধ ও ডিম উৎপাদন ব্যাহত হওয়ায় প্রাথমিকভাবে আরও প্রায় ২ কোটি টাকার ক্ষতির হিসাব পাওয়া গেছে। বন্যার পানি পুরোপুরি নেমে যাওয়ার পর এ ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।


জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নূরুল ইসলাম বললেন, ‘বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাতগুলোর মধ্যে প্রাণিজ আমিষ উৎপাদন অন্যতম। অন্যান্য বছর জেলায় ডিম, দুধ ও মাংসের উৎপাদন স্থানীয় চাহিদার চেয়ে বেশি হওয়ায় জেলার বাইরে সরবরাহ করা হয়। কিন্তু এবার বন্যার ক্ষতি কাটিয়ে উঠতেই সময় লাগবে। ফলে অতিরিক্ত উৎপাদন তো দূরের কথা, জেলার নিজস্ব চাহিদা পূরণ করতেই হিমশিম খেতে হতে পারে।’

গত বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদের বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়ে ঢলের পানি। এক রাতেই প্লাবিত হয় প্রায় ৬ হাজার পরিবার। এ ছাড়া বানিয়াচং উপজেলার মক্রমপুরে বাঁধ ভেঙে প্লাবিত হয় তিন উপজেলার বিভিন্ন এলাকা। বানের পানিতে তলিয়ে যাওয়ায় ভিটেমাটি ছেড়ে কেউ ছুটছেন আত্মীয়ের বাড়িতে, কেউবা আশ্রয় নিচ্ছেন বিদ্যালয় কিংবা ইউনিয়ন পরিষদ ভবনে। হবিগঞ্জ সদর, বাহুবল ও বানিয়াচং উপজেলার বিভিন্ন গ্রামের এই চিত্র।

জেলা প্রশাসনের হিসাবে, জেলার ৯ উপজেলায় মোট ৬ হাজার ৬৪৫টি পরিবারের ৩০ হাজার ১৪০ জন মানুষ বন্যাকবলিত হয়েছেন। যদিও বাস্তবে তা বহুগুণ হবে। দুর্গত ব্যক্তিদের জন্য বরাদ্দ দেওয়া ২ হাজার ৬৮২ প্যাকেট শুকনা খাবার, ৩০ টন চাল ও ২ লাখ টাকা বিতরণ কার্যক্রম চলমান। এ ছাড়া উদ্ধার কার্যক্রম চালাতে প্রয়োজনীয় নৌকার ব্যবস্থা রাখারও সিদ্ধান্ত হয়েছে।

পরিবারপ্রাণিসম্পদকৃষিকৃষি অধিদপ্তর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    চার দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

    চার দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭

    সরকার পেল ২ লাখ, বন কর্তাদের ঘুষ ২৩ লাখ

    সরকার পেল ২ লাখ, বন কর্তাদের ঘুষ ২৩ লাখ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৪

    যুক্তরাষ্ট্র, ভারত ও চীনকে দায়ী করে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল

    যুক্তরাষ্ট্র, ভারত ও চীনকে দায়ী করে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৪

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩২

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৮

    স্কুল থেকে বিয়ে বাড়ি— ইরানে মার্কিন হামলা থেকে রেহাই পাচ্ছে না কিছুই

    স্কুল থেকে বিয়ে বাড়ি— ইরানে মার্কিন হামলা থেকে রেহাই পাচ্ছে না কিছুই

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪

    কমলাপুরে রেললাইনের পয়েন্টে আটকে গেল কিশোরের পা, আসছিল ট্রেন

    কমলাপুরে রেললাইনের পয়েন্টে আটকে গেল কিশোরের পা, আসছিল ট্রেন

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৮

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮

    ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা

    ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২০

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলেসের বিরুদ্ধে

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলেসের বিরুদ্ধে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫

    সাবেক দুই সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ

    সাবেক দুই সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৯

    চাপে তিন মন্ত্রণালয়

    চাপে তিন মন্ত্রণালয়

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭

    ঘুষ নেওয়ায় চাকরি হারালেন এনবিআর কর্মকর্তা

    ঘুষ নেওয়ায় চাকরি হারালেন এনবিআর কর্মকর্তা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৬

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬

    হাসপাতালে ভর্তি সাংবাদিক ফারজানা রুপা

    হাসপাতালে ভর্তি সাংবাদিক ফারজানা রুপা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৩

    advertiseadvertise